জুলাই সনদের আইনি ভিত্তি চাইলেন জামায়াত নেতা ড. হেলাল উদ্দিন
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২৭, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে—সে সময়ে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে তার আগে জনগণের দাবির প্রেক্ষিতে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন, এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, “জুলাই সনদ শুধু কাগজে সীমাবদ্ধ না থেকে আইনি ভিত্তি ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় এটি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন-পরবর্তী রাষ্ট্র কাঠামোর জাতীয় রূপরেখার মতো কেবল কাগুজে দলিল হিসেবেই পড়ে থাকবে।”
মঙ্গলবার (২৬ আগস্ট) মতিঝিল উত্তর থানা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মতিঝিল থানা আমীর শামসুল বারির সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মওলানা রবিউল বারি। বিশেষ অতিথি ছিলেন মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাসিম বিল্লাহ।
ড. হেলাল উদ্দিন গত বছরের ৩ আগস্টের ঘটনায় আওয়ামী লীগের ভূমিকা উল্লেখ করে বলেন, “সেদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী বাহিনী ও রাষ্ট্রীয় শক্তি গণহত্যা চালায়। রক্তে ভেসে যায় রাজপথ, কিন্তু ছাত্র-জনতা আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। প্রাণের মায়া বিসর্জন দিয়ে তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটিয়েছে।”
তিনি আরও বলেন, ছাত্র-জনতার টানা ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তবে বিপ্লবী আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতি আনতে দীর্ঘ এক বছর লেগেছে, কারণ রাষ্ট্রযন্ত্রের ভেতরে ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্বদিচ্ছা, আন্তরিকতা, নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ থাকলে জনগণের এই দাবিগুলো এক মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব।”
এ সময় জামায়াতে ইসলামী শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, খাদ্য ও বস্ত্রসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে অতীতে ভূমিকা রেখেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসিনি, তবু মানুষের পাশে ছিলাম। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে মৌলিক অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।”
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

