সিরাজগঞ্জে দুদকের ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২৪, ২০২৫
“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮১তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জে। শনিবার (২৪ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পাবনার আয়োজনে এ গণশুনানি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজে অনিয়ম ও দুর্নীতি দেখলে তা প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে। দুর্নীতি সমাজের গভীরে ছড়িয়ে পড়লেও সেবা গ্রহণকারীদের সচেতনতা ও সেবাদাতাদের আন্তরিকতার মাধ্যমে এর মাত্রা কমানো সম্ভব। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “দুদক শুধু সরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন নয়, জনসচেতনতা সৃষ্টির জন্যও গণশুনানির আয়োজন করছে। মাঠপর্যায়ে সরকারি দপ্তরের কর্মচারীরাই দুর্নীতি প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারেন। অন্যায় করলে কেউ ছাড় পাবে না—আজকের গণশুনানিই তার প্রমাণ।”
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আকতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজাউল কবির, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন এবং রাজশাহী বিভাগীয় পরিচালক মো. ফজলুল হক।
গণশুনানিতে ৩৬টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গৃহীত ১৪০ অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত হওয়ায় ১০৫টি অভিযোগের শুনানি হয়। এর মধ্যে ৩২টি অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করবে, ২৬টি অভিযোগ বিভাগীয়ভাবে নিষ্পত্তির জন্য প্রেরণ করা হবে এবং ৩৪টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান করা হয়েছে। আদালতে মামলা থাকায় তিনটি অভিযোগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

