যশোরে ভাইয়ের হাতে বোন খুন, পিবিআইয়ের অভিযানে ১০ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ জন
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২৪, ২০২৫
যশোরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের হাতে খুন হয়েছেন শারমিন বেগম (২৮) নামের এক গৃহবধূ। এই হত্যাকাণ্ডের মাত্র ১০ ঘণ্টার মধ্যে পিবিআই যশোর জেলা ইউনিট অভিযান চালিয়ে হত্যার মূল অভিযুক্ত ভাই খোকন মোল্লা (৪২) এবং তার স্ত্রী ছালমা বেগম (৩৪)–কে গ্রেফতার করেছে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে যশোরের কোতয়ালী উপজেলার সুজলপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী শিমুল ইসলাম বৃহস্পতিবার (২৪ জুলাই) কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, পারিবারিক আর্থিক লেনদেন নিয়ে শারমিনের সঙ্গে তার ভাবীর কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই খোকন মোল্লা ক্ষিপ্ত হয়ে হাসুয়া নিয়ে তার বোনের ওপর হামলা চালান। ঘটনাস্থলেই শারমিন নিহত হন। ঘটনার পরপরই খোকন ও তার স্ত্রী পালিয়ে যান।
পিবিআইর প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে তদন্ত কার্যক্রম পরিচালনা করে বৃহস্পতিবার ভোর সাড়ে ২টার দিকে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া এলাকা থেকে খোকন মোল্লাকে এবং সকাল ৭টা ৪০ মিনিটে যশোরের রাজারহাট এলাকা থেকে ছালমা বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন ও তার স্ত্রী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলাটি বর্তমানে পিবিআই’র এসআই (নিঃ) কমলেশ মন্ডল তদন্ত করছেন।
পিবিআই জানিয়েছে, “অভিযুক্তদের আজই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।”
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
1.
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
- ২৬ সেকেন্ড আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) “হলিস্টিক হোম বিল্ডার্স…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…

