দিয়াবাড়ি দুর্ঘটনা: আপাতত কাউকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি — বার্ন ইনস্টিটিউট পরিচালক
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২৪, ২০২৫
ঢাকা, ২৪ জুলাই ২০২৫
রাজধানীর দিয়াবাড়িতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত কাউকেই দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন।
বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আমাদের সঙ্গে প্রতিটি রোগীর অবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে। এখনই কাউকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি। তারা কয়েকদিন এখানে থেকেই পর্যবেক্ষণ করবেন।”
তিনি জানান, দুর্ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪৪ জন রোগী চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থা অনুযায়ী তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—৮ জনকে ‘ক্রিটিকাল’, ১৩ জনকে ‘সিবিআর’ এবং ২৩ জনকে ‘ইন্টারমিডিয়েট’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
ডা. নাসির উদ্দিন বলেন, “এই রোগীদের শারীরিক অবস্থা প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে। তাই আমরা ১২ ঘণ্টা অন্তর মেডিকেল বোর্ডের মিটিং করছি। প্রতিটি রোগীর জন্য আলাদা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”
সিঙ্গাপুরের চিকিৎসক দলের অবস্থানকাল বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “তারা কতদিন আমাদের সঙ্গে থাকবেন, সে বিষয়ে এখনও চূড়ান্তভাবে আলোচনা হয়নি। তবে তারা দগ্ধ রোগীদের বিষয়ে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন।”
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ২৭ জন নিহত এবং অন্তত ৭৮ জন আহত হন, যাদের মধ্যে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

