নারীর নিরাপত্তায় কুইক রেসপন্স টিম গঠন, সমাজের পিতৃতান্ত্রিক মানসিকতা বড় বাধা: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৩, ২০২৫
ঢাকা, ৩ জুলাই ২০২৫
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “বাংলাদেশে বিরাজমান পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার ফলে নারীদের প্রতি যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে, তা আজ সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।”
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি উপস্থিত ছিলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, “সমাজে আমাদের শিশুরা নিষ্ঠুরভাবে নির্যাতিত হচ্ছে, তারা আশ্রয়হীন, নিরাপত্তাহীন হয়ে পড়ছে। এমনকি মাদ্রাসায় পড়া ছেলে শিশুরাও যৌন সহিংসতার হাত থেকে রেহাই পাচ্ছে না। নৈতিকতার অবক্ষয় এবং ধর্মীয় মূল্যবোধের ক্রমহ্রাসের কারণে নারীরা পুরুষদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বেশি।”
তিনি জানান, মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুনির্দিষ্ট কোনো কাঠামো পাননি। তাই দ্রুত একটি কাঠামো গঠনের উদ্যোগ নেন তিনি। ইতোমধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং জাতীয় পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
“নারী নির্যাতন প্রতিরোধ সেলের মাধ্যমে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে,” উল্লেখ করে উপদেষ্টা বলেন, “মন্ত্রণালয়ের মাধ্যমে কুইক রেসপন্স টিম এবং কুইক রেসপন্স টাস্কফোর্স গঠন করা হচ্ছে, যা তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে কাজ করবে। ইউনিয়নের প্রতিটি গ্রামে এই কুইক রেসপন্স টিম কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা করছি।”
কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বলে জানান উপদেষ্টা শারমীন। তিনি বলেন, “দেশের সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কুইক রেসপন্স টিমের কার্যক্রমের গতি বাড়ানো হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও এ ধরনের অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। পরিবার, কর্মক্ষেত্র, পাবলিক স্পেস এমনকি অনলাইনেও নারীরা নানাভাবে সহিংসতার শিকার হচ্ছেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ১৪ ধারা এবং হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও অনেক সময় মিডিয়ায় ভিকটিমের ছবি প্রকাশ করা হয়, যা আইনবিরোধী। বরং অপরাধীর ছবি এবং পরিচয় প্রকাশ করতে হবে।”
তিনি আরও বলেন, “নারী ও শিশুদের নিজেদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে আওয়াজ তুলতে হবে। সাংবাদিকদের ভূমিকা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সহযোগিতা আমি কামনা করি।”
সাংবাদিক সম্মেলনে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জন্ম, স্বাভাবিক প্রসবে বাড়ছে মায়েদের আস্থা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

