শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুয়েতে ইরানি ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পর তাঁরা গুরুতর আহত হয়েছিলেন। পরে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-আতওয়ান।

বিবৃতিতে তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে আহত অন্যদের দ্রুত সুস্থতা কামনা করছে।

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত হন চারজন

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, দেশটির আকাশসীমায় ‘ইরানি শত্রুতামূলক ড্রোন’ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর তৎপরতার সময় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হন। তাঁদের মধ্যে দুজন ইতালীয় নাগরিক ছিলেন।

ইতালির বার্তা সংস্থা এর বরাতে জানা গেছে, নিহত দুই ইতালীয় জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন