বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মিরপুর-১১ নম্বরে মধুমতী পরিবহনের বাসে আগুন

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিল্লাত ক্যাম্প-সংলগ্ন রাস্তায় বাসটি পার্কিং করা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বাসের আংশিক ক্ষতি

ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে মধুমতী পরিবহনের বাসটির আংশিক পুড়ে গেছে।

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন