বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তুরাগে ডিএমপির অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

তুরাগের শুক্রভাঙ্গা মোড় থেকে ফরিদুল ইসলামকে গ্রেফতার করেছে ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সভাপতি মো. ফরিদুল ইসলামকে (৪৭) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর তুরাগ থানার শুক্রভাঙ্গা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্লোগান ও ঝটিকা মিছিলসহ নাশকতামূলক কর্মকাণ্ডে ফরিদুল ইসলাম জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেফতার ফরিদুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন