তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তারেক রহমান ও শাভকাত মির্জিয়োয়েভের বৈঠক; জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারে আলোচনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ (Shavkat Mirziyoyev)। বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় বিকাল পৌনে ৩টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

