মোহাম্মদপুরে সর্বোচ্চ ৪২ জন গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে সবাইকে
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে
পুলিশ জানিয়েছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

