ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে কিশোরগঞ্জে গ্রেফতার ১, উদ্ধার ২৯টি টিকিট
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১, ২০২৫
কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে টিকিট কালোবাজারিতে জড়িত এক পেশাদার দালালকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ঢাকা-টু-কিশোরগঞ্জ ও কিশোরগঞ্জ-টু-ঢাকা রুটের বিভিন্ন তারিখের ২৯টি আন্তঃনগর ট্রেনের টিকিট ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার (১ জুন ২০২৫) সকাল ১০টায় ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সৌরভ হোসেন (২৫) নামের এক টিকিট দালালকে হাতেনাতে গ্রেফতার করে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ।
সৌরভ ‘Kishorganj Train Ticket buy sell and exchange messenger Group’ নামক একটি ফেসবুক গ্রুপে সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন। তিনি সেখানে টিকিট বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের তুলনায় অনেক বেশি দামে তা বিক্রি করতেন। উদাহরণস্বরূপ, ১৮০ টাকার টিকিট ৪৫০-৫০০ টাকায় বিক্রি করতেন আগ্রহী যাত্রীদের কাছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ পুলিশকে জানিয়েছেন, তিনি নিজের ও পরিচিত মোট ৮টি রেলওয়ে আইডি ব্যবহার করে নিয়মিত অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। এরপর বিকাশ ও নগদের মাধ্যমে টাকাগ্রহণ করে যাত্রীদের মোবাইলে টিকিটের PDF কপি পাঠিয়ে দিতেন।
ঈদ পরবর্তী সময়ে কালোবাজারি বাড়ানোর জন্য তিনি ফেসবুকে ব্যাপক প্রচারণাও চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ঈদ ও বিশেষ মৌসুমে টিকিট কালোবাজারি রোধে রেলপুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

