বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় শিশু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন, সমাবেশ

পটুয়াখালীর কলাপাড়ায় রায়হান নামের ১০ মাসের শিশু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা এবং পৌর শাখার আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

শিশু রায়হান হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান শহীদ মাতুব্বর, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো.আবুল হোসেন, প্রভাষক তারেক আনাম সুমন, ব্যবসায়ী নেতা মো. বিল্লাল খান কাবুল, সংবাদ কর্মী তানজিল জামান জয়, নাজমুস সাকিব প্রমূখ।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর (বৃহশ্পতিবার) সকাল ৬ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে মো. রাসেল খান নামে এক অটোরিকশা চালকের ১০ মাসের শিশু রায়হান ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয়। দু’দিন পর ১৭ অক্টোবর (শনিবার) পাশ্ববর্তী খাল থেকে ব্যাগ বন্দি অবস্থায় স্থানীয় লোকজন শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা মোসা. আমেনা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে,বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন