মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ, দিল্লিতে ছয়টি মেট্রো স্টেশন বন্ধ

ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধী দলগুলোর বিক্ষোভের মধ্যে দিল্লিতে ছয়টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা থেকে ১৩ কোটির বেশি নাম বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলগুলো প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে। তাদের অভিযোগ, তালিকা সংশোধনের মাধ্যমে প্রকৃত ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ন হতে পারে এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজনৈতিকভাবে লাভবান হতে পারে।

তবে ভারতের নির্বাচন কমিশন ও বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ভোটার তালিকা থেকে ভুয়া, অযোগ্য ও একাধিকবার অন্তর্ভুক্ত নাম বাদ দেওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, বিরোধী নেতারা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। বিক্ষোভ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যান চলাচলে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন