মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রাশিয়ার হামলা অব্যাহত, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের সমঝোতার ঘোষণা দিলেও হামলা অব্যাহত থাকার অভিযোগ তুলেছে কিয়েভ।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। খারকিভের আঞ্চলিক প্রসিকিউটর কার্যালয় শহরের উপকণ্ঠে একটি জ্বালানি স্থাপনায় হামলার কথা জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমঝোতার ঘোষণাকে স্বাগত জানালেও রাশিয়া হামলা বন্ধ করেনি বলে অভিযোগ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসও রাশিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন