অনুসরণ করুন:
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পারস্পরিক স্বার্থে ‘দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ’ সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর বাংলাদেশের গুরুত্ব

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের হাইকমিশনার নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

বৈঠকে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং সম্প্রতি নিউইয়র্কে শেষ হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন নিয়েও আলোচনা হয়।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভারতের সঙ্গে ভবিষ্যতমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

দুই দেশের জনগণের কল্যাণ ও পারস্পরিক সুবিধাকে সামনে রেখে বাংলাদেশ-ভারত সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে বৈঠকে আলোচিত নির্দিষ্ট দ্বিপক্ষীয় বিষয়গুলোর বিস্তারিত উল্লেখ করা হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন