ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে এআই নজরদারি
- নিজস্ব প্রতিবেদক
- ৭ ঘণ্টা আগে
৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ • কার্ড হারালেও মিলবে পণ্য • ডিলার নিয়োগে ডিজিটাল লটারি • বর্তমানে সুবিধাভোগী ৭৯ লাখ, লক্ষ্য এক কোটি • বছরে ৩০০–৩৫০ কোটি টাকা ভর্তুকি সাশ্রয়ের আশা
নিজস্ব প্রতিবেদক
সরকারি ভর্তুকির পণ্য প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছানো এবং বিতরণে অনিয়ম কমাতে বড় ধরনের ডিজিটাল রূপান্তরে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ডিজিটাল টিসিবি কার্ড ও ‘উপকারী’ মোবাইল অ্যাপের পাশাপাশি চালু হচ্ছে অনলাইন ডিলার ব্যবস্থাপনা, অল-ইন-ওয়ান পিওএস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর রিয়েল-টাইম নজরদারি।
নতুন ব্যবস্থায় কোন এলাকায় কত পণ্য বিক্রি ও বিতরণ হচ্ছে, কোথাও অস্বাভাবিকতা বা অনিয়ম দেখা যাচ্ছে কি না—এসব তথ্য তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের সুযোগ থাকবে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন তথ্য যাচাই করে ইতোমধ্যে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে বাদ দিয়ে তৈরি করা হয়েছে যাচাইকৃত ডিজিটাল ডেটাবেস।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টিসিবির সম্মেলনকক্ষে সংস্থাটির ডিজিটাল ট্রান্সফরমেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
কার্ড হারালেও বন্ধ হবে না পণ্য
নতুন ‘উপকারী’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রচলিত কার্ডের পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতেও টিসিবির সেবা নেওয়া যাবে।
ডিজিটালি স্বাক্ষরিত ও এনক্রিপ্টেড কিউআর কোড ব্যবহার করে উপকারভোগীর পরিচয় এবং পণ্য পাওয়ার যোগ্যতা যাচাই করা হবে। ফলে টিসিবি কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলেও যাচাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্ধারিত পণ্য নিতে পারবেন।
পণ্য বিক্রি থেকে বায়োমেট্রিক যাচাই—এক পিওএসে
অল-ইন-ওয়ান পিওএস ব্যবস্থায় পণ্য বিক্রির পাশাপাশি থাকবে বায়োমেট্রিক পরিচয় যাচাই, অনলাইন পেমেন্ট এবং তাৎক্ষণিক বিক্রয় রশিদ দেওয়ার সুবিধা।
এর সঙ্গে যুক্ত হবে এআইভিত্তিক রিয়েল-টাইম মনিটরিং। এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পণ্য বিতরণ ও বিক্রির তথ্য পর্যবেক্ষণ করা যাবে। কোনো এলাকায় অস্বাভাবিক লেনদেন বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত তা শনাক্ত ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপকারভোগীদের তথ্য ও সহায়তা দিতে এআইভিত্তিক কন্টাক্ট সেন্টার চালুর উদ্যোগও রয়েছে।
ডিলার নিয়োগেও ডিজিটাল লটারি
টিসিবির ডিলার ব্যবস্থাপনাকেও অনলাইনে আনা হচ্ছে। নতুন ডিলার ম্যানেজমেন্ট সিস্টেমে আবেদন গ্রহণ থেকে তথ্য সংরক্ষণ ও নিয়োগ প্রক্রিয়া ডিজিটালভাবে পরিচালিত হবে।
কোনো এলাকায় প্রয়োজনের তুলনায় যোগ্য আবেদনকারীর সংখ্যা বেশি হলে ডিজিটাল লটারির মাধ্যমে ডিলার নির্বাচনের সুযোগ রাখা হচ্ছে। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতে চালু করা হবে অনলাইন পেমেন্ট কালেকশন।
৫৯ লাখ আবেদনকারী বাদ, সুবিধাভোগী ৭৯ লাখ
ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উপকারভোগীদের তথ্য যাচাই।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি ভর্তুকি প্রকৃত যোগ্য ব্যক্তির কাছে পৌঁছানোর লক্ষ্যে একটি যাচাইকৃত ডিজিটাল ডেটাবেস তৈরি করা হয়েছে।
বর্তমানে প্রায় ৭৯ লাখ উপকারভোগী টিসিবির সেবার আওতায় রয়েছেন। ভবিষ্যতে এ সংখ্যা এক কোটিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
সাশ্রয়ের আশা ৩০০–৩৫০ কোটি টাকা
অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চলতি অর্থবছরে টিসিবির বিভিন্ন উদ্যোগ ও ডিজিটাল রূপান্তরের ফলে গত বছরের তুলনায় প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা ভর্তুকি সাশ্রয় হতে পারে বলে আশা করা হচ্ছে।
আগামী চার থেকে পাঁচ বছরে প্রযুক্তির ব্যবহার, সঠিক উপকারভোগী নির্বাচন এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ভর্তুকির অপচয় আরও কমিয়ে আনার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সরবরাহ ব্যবস্থা এখনো পুরোপুরি নিরবচ্ছিন্ন ও কার্যকর হয়ে ওঠেনি। উৎপাদক থেকে শহর বা রাজধানীর খুচরা বাজারে পণ্য পৌঁছানোর পথে অনেক ক্ষেত্রে দামের বড় ব্যবধান তৈরি হয়। সাময়িক সরবরাহ ঘাটতিও বাজারে অস্থিরতা সৃষ্টি করে। এ অবস্থায় স্বল্প আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পৌঁছাতে টিসিবির ভূমিকা গুরুত্বপূর্ণ।
“প্রযুক্তি হবে মানুষের জন্য, সেবা হবে সহজ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ”— বলেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিদের সঙ্গে নিয়ে টিসিবির ডিজিটাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।
এই বিভাগের আরও খবর
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ মহাপরিচালকের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক…
প্রকল্পে অহেতুক বিলম্ব গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিটি প্রকল্পে সময়সীমা বেঁধে দেওয়ার নির্দেশ • জনশৃঙ্খলা…
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
ভোক্তাদের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে…
নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন, প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব দিতে হবে
হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক • ‘অভিযুক্ত’ শব্দের…
ভারত যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এবার ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার
ঢাকা–দিল্লি সম্পর্ক মেরামত সম্ভব, তবে প্রয়োজন দুই পক্ষের…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকায়…
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও একই স্ট্যাম্প নম্বর ব্যবহার করে জমির দলিল সৃজন এবং এর ভিত্তিতে ভুয়া…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হাট-বাজারের ব্যবসায়ীদের সঙ্গে সমাজের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা। প্রকাশ্য দিবালোকে এমন দখল প্রক্রিয়া চললেও পানি উন্নয়ন বোর্ড কিংবা…
মেগা প্রকল্পের আড়ালে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: শিবির সভাপতি
বিগত সরকারের আমলে বড় বড় মেগা প্রকল্পের আড়ালে নজিরবিহীন দুর্নীতি ও অর্থ লুটপাট সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালে আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন দফায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর কারণ খুঁজে বের…

