সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিব কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বাণিজ্য সচিব মো: আতাউর রহমান খান।
আজ বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় সরকারি মামলা যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনা, ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি, জেলা প্রশাসক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়ন এবং এসব কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বাণিজ্য সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ যেন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়, সে জন্য প্রতিটি কার্যক্রমে নিয়মিত মনিটরিং, কার্যকর সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি মামলা ও ভূমি-সংক্রান্ত জটিলতা অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন তিনি।
সভায় আইন ও বিধিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কর্মকর্তাদের কর্মদক্ষতা পর্যবেক্ষণ এবং প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমে আরও গতি ও পেশাদারিত্ব আনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
তিনি আরো বলেন , বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থার শূন্য পদে জনবল নিয়োগ তরান্বিত করতে হবে এবং একই সাথে অপ্রয়োজনীয় পদ থাকলে তা বিলুপ্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের গৃহীত অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে সচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য সচিব।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়ন, নিয়মিত ফলোআপ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও জোরদারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য ,গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এর সভাপতিত্বে সচিবদের নিয়ে গঠিত সচিব কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরও খবর
অপরাধ দমনে ক্রাইম রিপোর্টারদের বস্তুনিষ্ঠ ভূমিকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল,…
গন্ধর্বপুর পানি শোধনাগার পরিদর্শনে ফরাসি সিনেট প্রতিনিধিদল
দৈনিক ৫০ কোটি লিটার পানি শোধনের সক্ষমতা •…
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহ চীনের জুলং গ্রুপের
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ…
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা ও…
২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’-এ নতুন অধ্যায় • যুক্ত…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভুয়া এমএফএস অ্যাকাউন্টে অনলাইন জুয়া, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সংঘবদ্ধ চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ…
৯৯৯-এ ফোন, জিপিএস ট্র্যাকিংয়ে চুরি হওয়া বাস উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে চুরি হওয়া একটি বাস নড়াইলের লোহাগড়া থেকে উদ্ধার…
স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে প্রায় ৩৯ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শুরু
প্রথম ব্যাচে ৪,৯৬৫ জন • সংসদ নির্বাচনে প্রশিক্ষণ পাওয়া ১.৫২ লাখ পুলিশ পাবেন রিফ্রেশার কোর্স নিজস্ব প্রতিবেদক, ঢাকা আসন্ন স্থানীয়…
‘ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত’—জবি উপাচার্য
ছাত্রদলের নবীনবরণে কেন্দ্রীয় সভাপতির কর্মতৎপরতার প্রশংসা • ‘এমন কাজপাগল মানুষ জীবনে খুব কম দেখেছি’ • প্রধান অতিথি শিক্ষামন্ত্রী এহছানুল হক…
কর্মসম্পাদনে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ফায়ার সার্ভিসে জিপিএমএস কর্মশালা
সদর দপ্তর থেকে জেলা পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণ • নির্ধারিত কাজ, বাস্তবায়ন লক্ষ্যমাত্রা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা নিজস্ব প্রতিবেদক, ঢাকা…
চামড়া খাতে ইতালির বিনিয়োগ টানতে ‘তিন শহর মিশন’
মিলান-ফ্লোরেন্স-রোমে বিনিয়োগকারী খুঁজবে বাংলাদেশ • লক্ষ্য ইতালীয় প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারত্ব • সাভারের বর্জ্য ব্যবস্থাপনায় বড় কারখানার নিজস্ব ব্যবস্থা গড়ার…
‘চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই প্রযুক্তি সুবিধা সম্পন্ন দ্বিতল ভবনে উন্নীত করা হবে’
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ বলেছেন, ‘কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই সকল…
মণিরামপুরের মনোহরপুর ইউনিয়নে নির্বাচনী মাঠে সক্রিয় আক্তার ফারুক মিন্টু
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।…

