বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন উপজেলা কমিটি গঠন
- মোঃ দেলোয়ার হোসেন; বাউফল ,পটুয়াখালী
- ২ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
সভায় মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম, উপজেলা পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলা শাখার নতুন কমিটির বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আলহাজ্ব হযরত মাওলানা মুজিবুর রহমান (পীর সাহেব কালীশুরী, খলিফা—চরমোনাই)কে প্রধান উপদেষ্টা করা হয়েছে। মুফতি আব্দুল মালেক আনোয়ারীকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
কমিটিতে মাওলানা মো. নজরুল ইসলাম, মাওলানা এনামুল হক কবির ও মো. মিজানুর রহমান খন্দকারকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মাওলানা মো. নুরুল আমিনকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ খবির উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া মো. মহিউদ্দিন শিকদারকে সরকারি সাধারণ সম্পাদক এবং মাওলানা অলি আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে হেফাজত
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬-এর কয়েকটি বিধান নিয়ে আপত্তি…
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ
২০২৫ সালের ১২ মে জারি হয়েছিল প্রজ্ঞাপন; রিটটি…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম…
জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল: জামায়াত আমির
‘দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলেরও দায়িত্ব আছে’…
শেখ হাসিনাকে ‘গুম-খুনের নির্দেশদাতা’ বললেন স্পিকার হাফিজ
গুমের শিকার পরিবারের প্রতি সহানুভূতি দেখানোকে ‘অভিনয়’ আখ্যা;…
সর্বশেষ খবর
1.
2.
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় শেভরন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও আগ্রহ
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবিলায় বিনিয়োগ আরও সম্প্রসারণের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরন। বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রে নতুন…
ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।…
৩২ লাখ টাকার সেতু, পারাপারে ভরসা সুপারি গাছ
সরকারি অর্থে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক, সুরক্ষা দেয়ালসহ আনুষঙ্গিক কাজ শেষ না হওয়ায় দীর্ঘদিন ধরে সুপারি গাছ ও…
তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়ি পেল ছয় পরিবার
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবার ও চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের হাতে চাবি তুলে দিল ‘আমরা বিএনপি পরিবার’ প্রধানমন্ত্রী ও…
আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে হবে: সালাউদ্দিন টুকু
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী…
ফ্রান্সে বৈধ শ্রমবাজার সম্প্রসারণ চায় বাংলাদেশ
ফরাসি সিনেটরদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী; ওষুধ, চামড়া, সিরামিক ও পাটপণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি ফরাসি বিনিয়োগের আহ্বান বাংলাদেশি কর্মীদের জন্য…
‘নগরায়ণ মানে শুধু ভবন-সড়ক নয়, মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে’
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর নগরায়ণকে শুধু বড় ভবন, সড়ক কিংবা পানি ও স্যানিটেশন…
‘শিক্ষকের দক্ষতার সীমা নেই, নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে হবে’
নবীন শিক্ষকদের ঢাবি উপাচার্য; লেকচার নোট হালনাগাদ ও কোর্স ডিজাইন আধুনিক করার তাগিদ শিক্ষকতার দক্ষতার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই উল্লেখ…

