ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একদিনের অভিযানে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে বিভিন্ন ধরনের ৪১৩টি যানবাহন ডাম্পিং করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৬৪২টি মামলা করেছে ট্রাফিক-উত্তরা বিভাগ। এরপর মিরপুর বিভাগে ৫১৭টি এবং গুলশান বিভাগে ৩৮২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগের অভিযানে ৫৮টি বাস, ১৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ১০৫টি সিএনজি ও ২৬৮টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৬৪২টি মামলা করা হয়।
মিরপুর বিভাগে ৪৮টি বাস, ২০টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ২৫১টি মোটরসাইকেলসহ মোট ৫১৭টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ৪৮টি বাস, ছয়টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মামলা হয়েছে ৩৮২টি।
মতিঝিল বিভাগে ২২টি বাস, একটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ৩১৪টি মামলা করা হয়েছে। ওয়ারী বিভাগে ২০টি বাস, ১২টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১১৪টি মোটরসাইকেলসহ মোট মামলা হয়েছে ২৭০টি।
এ ছাড়া লালবাগ বিভাগে ১২টি বাস, চারটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ ১৩৩টি মামলা করা হয়েছে। তেজগাঁও বিভাগে সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মামলা হয়েছে ১২০টি।
রমনা বিভাগে তিনটি বাস, চারটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ১০০টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫)…
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-মুদাসসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিব-রাইয়ান
প্রথম কাউন্সিল সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ…
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরালো অভিযানের নির্দেশ
রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই নির্মূলে…
পুলিশের মতবিনিময় সভায় মোহাম্মদপুরের কিশোর গ্যাং, ছিনতাই নিয়ে যা বললেন এলাকাবাসী
মোহাম্মদপুরে চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের উৎপাতের মধ্যে ঢাকা…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত…
নির্বাচনের পরও শান্তি ফেরেনি মিয়ানমারে, ক্ষমতা সংহত করছেন মিন অং হ্লাইং
সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট এখন সাবেক জান্তাপ্রধান • প্রতিরোধযুদ্ধ অব্যাহত, ম্যান্ডালে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা • ASEAN-এ সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক…
চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, সামনে এলো স্বাস্থ্য ও জামিন প্রসঙ্গ
‘স্বাস্থ্যের অবনতি হচ্ছে’—আইনজীবীর বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের • দীর্ঘ কারাবাস ও জামিন পরিস্থিতিও প্রতিবেদনে • একাধিক মামলায়…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ • সরবরাহ ১,৪০০ মেগাওয়াটের বেশি থেকে নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে •…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম • গাজীপুর-নারায়ণগঞ্জে প্রার্থী ঘোষণা • বগুড়ায় আব্দুল মালেককে নিয়ে প্রস্তুতি দেশের ১৩টি…
অনুমোদিত মূলধন দ্বিগুণ করছে পূবালী ব্যাংক, হবে ৪ হাজার কোটি টাকা
পর্ষদের অনুমোদন • ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভা • বাংলাদেশ ব্যাংকের সম্মতির পর কার্যকর হবে সিদ্ধান্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক…
বাব আল-মান্দেব ঘিরে নতুন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব-হুতি
কৌশলগত মাইয়ুন দ্বীপ হুতিদের দখলে • মখায় বিমান হামলা • সৌদির তেল স্থাপনায় ড্রোন-মিসাইল আঘাত • ঝুঁকিতে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ…

