নিরাপদ সমুদ্রপথ ছাড়া বিশ্ব বাণিজ্য এগোবে না: ব্রিকস সম্মেলনে মোদী
- প্রান্তকাল ডেস্ক
- ১২ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনে ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন এবং নিরাপদ সমুদ্র পথের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
ভারত সংশ্লিষ্ট জাহাজগুলোর ওপর সাম্প্রতিক হামলার ঘটনার প্রসঙ্গ তুলেছেন মোদী। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রে লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা হরমুজ প্রণালির কথা তুলে মোদী বিশ্ব বাণিজ্যের অগ্রগতিকে সমুদ্র পথ, পণ্য সরবরাহ রুট এবং নাবিকদের নিরাপত্তার বিষয়টির সঙ্গে এক কাতারে ফেলেছেন।
তিনি বলেন, “বিশ্ব বাণিজ্যের অগ্রগতি কেবল তখনই সম্ভব যখন সমুদ্র পথগুলো নিরাপদ থাকবে, পণ্য সরবরাহের পথ খোলা থাকবে এবং নাবিকরা সুরক্ষিত থাকবেন। আর এ কারণেই ভারত সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা এবং নাবিকদের নিরাপত্তার একনিষ্ঠ সমর্থক।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস জোটের বাড়তে থাকা অর্থনৈতিক শক্তির কথাও বলেছেন। তিনি জানান, ব্রিকস ভুক্ত দেশগুলোর মোট জিডিপি বিশ্ব অর্থনীতির তুলনায় দ্বিগুণ গতিতে বেড়েছে।
আজ ব্রিকস দেশগুলো বিশ্বের জনসংখ্যার ৫০ শতাংশ, জিডিপি-র ৪০ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের ২৫ শতাংশের বেশি প্রতিনিধিত্ব করে।
তাছাড়া, এই বছরগুলোতে যেখানে বৈশ্বিক জিডিপি প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে, সেখানে ব্রিকস দেশগুলোর সম্মিলিত জিডিপি প্রায় সাড়ে চার গুণ বেড়েছে। অন্য কথায়, বিশ্বের বাকি অংশের তুলনায় ব্রিকসের অর্থনৈতিক শক্তি প্রায় দ্বিগুণ গতিতে বেড়েছে, বলেন তিনি।
বিশ্বের অর্থনীতিতে ব্রিকস -এর ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে মোদী বলেন, গোটা বিশ্বে উদ্ভাবন এবং সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে ব্রিকস সম্মেলনগুলো৷ ব্রিকস-এর সদস্য দেশগুলোর কাছ থেকেও আরও বেশি করে সম্মিলিত অবদানের জন্যও আর্জি জানান তিনি৷
মোদী বাণিজ্য বাধাগুলো দূর করার বিষয়ে ভারতের প্রতিশ্রুতির ওপরও জোর দিয়েছেন এবং বলেছেন যে, নয়াদিল্লি এ পর্যন্ত ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ করেছে।
তিনি বলেন, “আমরা ব্যবসার পথ সহজ করতে এবং নতুন সুযোগ তৈরি করতে কাজ করছি। এই লক্ষ্যেই আমাদের ব্রিকস সভাপতিত্বের অধীনে আমরা কৃষি, স্বাস্থ্য, কর্মদক্ষতা ও স্মার্ট গ্রিডের মতো ক্ষেত্রগুলোতে নতুন যৌথ অংশীদারিত্ব বা যোগাযোগের মাধ্যম তৈরি করেছি।”
এই বিভাগের আরও খবর
লোহিত সাগরের কৌশলগত মাইয়ুন দ্বীপ দখলে নিল হুতিরা, শঙ্কায় গুরুত্বপূর্ণ নৌপথ
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বাহিনী লোহিত সাগরের প্রবেশমুখে কৌশলগতভাবে…
নেতানিয়াহু ফের নির্বাচিত হলে ইসরায়েলের বিষয়ে কঠোর অবস্থান চাইলেন হিলারি ক্লিনটন
২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন ‘ইসরায়েলকে ভালোবাসি, কিন্তু…
ইরানের হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের ৮ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত: সিবিএস
লক্ষ্যবস্তু মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি F-15 যুদ্ধবিমানগুলো ফের সক্রিয়,…
যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তরে প্রথম নারী প্রধান লিন্ডি ক্যামেরন
তাকে স্থায়ী আন্ডার-সেক্রেটারি এবং কূটনৈতিক সার্ভিসের প্রধান হিসেবে…
ইরানের সঙ্গে সংঘাত এড়িয়ে হুথিদের ঠেকাতে সৌদির নতুন কৌশল
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলার মুখোমুখি হয়ে…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রেললাইনে যে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রৌঢ়ের, সেও বাঁচল না
চট্টগ্রামের ষোলশহরে ট্রেনের ধাক্কায় আহত শিশুটি মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি…
এস্তেহেইজেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
আগের ম্যাচে দেড়শ ছোঁয়া ইনিংস খেলা জর্ডান হার্মান এবার থামলেন অল্পেই। তবে জ্বলে উঠলেন আরেক ওপেনার কনর এস্তেহেইজেন। চমৎকার ব্যাটিংয়ে…
উপকূলীয় এলাকার উন্নয়নে যা যা চাইলেন দক্ষিণের সাংবাদিকরা
বৃহত্তর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি ছয় লেইনে উন্নীত করার দাবি জানিয়েছে বরিশাল বিভাগ…
নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ
নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নারী ও শিশুসহ চারজনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায়…
বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত লাশ
বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই…
প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে সদ্য ভূমিষ্ঠ এক ছেলে নবজাতককে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ…
বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ার নতুন অঙ্গীকার, গৃহীত ‘কাঠমান্ডু ঘোষণা’
দক্ষিণ এশিয়াজুড়ে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ও এর সঙ্গে জড়িয়ে পড়া আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ দমনে যৌথ পদক্ষেপ জোরদারের অঙ্গীকার করেছে এ…
ভোট চুরি করে দলকে ক্ষমতায় আনলেও ব্যক্তির মুক্তি হবে না: আজহার
অন্যায় বা অনৈতিক পন্থায় দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তির দায় মুছে যাবে না বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বাংলাদেশ…

