আরেক দফায় বাড়ল জেট ফুয়েলের দাম, লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সা
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
আগস্টের পর সেপ্টেম্বরেও মূল্যবৃদ্ধি, অভ্যন্তরীণ রুটে লিটারে বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা
আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বরেও উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা। আগের মাসে যা ছিল ১৫৯ টাকা ৫২ পয়সা। সে হিসাবে এক মাসে দাম বেড়েছে লিটারে ৬ টাকা ১৩ পয়সা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য ঘোষণা করেছে।
একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৭৭০ ডলার নির্ধারণ করা হয়েছে।
টানা দ্বিতীয় মাসে বাড়ল দাম
এর আগে টানা তিন দফা কমার পর আগস্টে জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। ওই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে দাম ১৫৯ টাকা ৫২ পয়সা করা হয়। এবার সেপ্টেম্বরের জন্য আরও ৬ টাকা ১৩ পয়সা বাড়ানো হলো।
বিইআরসির আদেশ অনুযায়ী, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি নিষ্পত্তিতে ব্যবহৃত ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে শুনানি শেষে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
কয়েক মাসে দামে বড় ওঠানামা
সাম্প্রতিক কয়েক মাসে জেট ফুয়েলের দামে ধারাবাহিকভাবে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। গত ৭ মে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়।
এরপর ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ে দাম আরও কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়। জুনে তা কমে দাঁড়ায় ১৫০ টাকা ২১ পয়সায়।
জুলাইয়ে আরও ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে প্রতি লিটারের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তবে আগস্টে সেই নিম্নমুখী ধারা বদলে যায়। এক লাফে ২৮ টাকা ৫৩ পয়সা বেড়ে দাম দাঁড়ায় ১৫৯ টাকা ৫২ পয়সায়।
সেপ্টেম্বরে নতুন করে ৬ টাকা ১৩ পয়সা বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম এখন প্রতি লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সায় পৌঁছাল।
এই বিভাগের আরও খবর
দাম বাড়িয়েও মিলছে না এক লিটারের সয়াবিন তেল, চিনি-মুরগি-ডিমেও বাড়তি চাপ
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও রাজধানীর খুচরা…
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন…
আমদানি ব্যয় ও আন্তর্জাতিক বাজার বুঝেই সয়াবিনের দাম সমন্বয়
আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও…
খেলাপি ঋণে নতুন রেকর্ড, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে।…
সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা, বাড়ল ৫ টাকা
বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা…
আরও পড়ুন
চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাসদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর…
রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার…
প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে আগামী ১৭ সেপ্টেম্বর সম্মানি প্রদান করবেন…
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা…
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস
আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না বলে বুধবার এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য…
গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী
জ্বালানি সংকটকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে দেশের গ্যাস সংকটের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির…
গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভা : জ্বালানি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান সাইফুল হকের
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভার প্রতিপাদ্য…
ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা, তাই পিতার ৬ একর জমি দুই বছর ধরে অনাবাদী
পটুয়াখালীর কলাপাড়ায় ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা হওয়ার অপরাধে পিতার ৬ একর জমি চাষাবাদে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে । গত দুই…

