মেয়ের বিয়ের দিন ঠিক করতে ঢাকায় এসে রহস্যজনক মৃত্যু, গায়েব ৫ লাখ টাকা ও মোবাইল
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করতে জমি বিক্রির নগদ টাকা নিয়ে জামালপুর থেকে ঢাকায় এসে রহস্যজনকভাবে মারা গেছেন মো. ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তি। তার মৃত্যুর পর সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি বাজারের ব্যাগ নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানী এলাকা থেকে ইসমাইল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
নিহতের ছেলে হাসান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার বাবা ফোন করে সকালে ঢাকায় পৌঁছানোর কথা জানান। প্রথমে গাজীপুরের জিরানীতে যাওয়ার কথা থাকলেও পরে দীর্ঘ সময় যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে বনানী থানা পুলিশ গ্রামের বাড়ির পুলিশ ফাঁড়ির মাধ্যমে পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানায়।
পরিবারের দাবি, মরদেহ উদ্ধারের সময় ইসমাইল হোসেনের পরনে শুধু শার্ট ও লুঙ্গি ছিল। তবে তার সঙ্গে থাকা নগদ ৫ লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন এবং একটি বাজারের ব্যাগ পাওয়া যায়নি।
হাসান আরও জানান, ছোট মেয়ে শারমিনের বিয়ের আয়োজনের খরচ জোগাতে ইসমাইল হোসেন সম্প্রতি ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেন। ওই অর্থের একটি অংশ ঋণ পরিশোধ ও বাড়ি নির্মাণে ব্যয় করে অবশিষ্ট ৫ লাখ টাকা নিয়ে তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন।
পারিবারিক সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন আগে গাজীপুরের একটি স্পিনিং মিলে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। অসুস্থতার কারণে প্রায় নয় মাস আগে চাকরি ছেড়ে দিয়ে কিছুদিন গাজীপুরে পরিবারের সঙ্গে থাকার পর চার মাস আগে তিনি গ্রামের বাড়িতে ফিরে যান।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড, নাকি মলম পার্টি বা অজ্ঞান পার্টির কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট—তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ টাকা ও মোবাইল ফোন উদ্ধারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
কেশবপুরে ভিডিপির বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি পুলিশের হাতে
যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা…
এক্সপ্রেসওয়ের ওপর স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, পরনে সিএনজি চালকের পোশাক
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ, আসিফ মাহমুদসহ ৪ জনের নথি তলব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে…
আসিফ মাহমুদের সময়ের সব নিয়োগ, পদোন্নতি ও বদলির নথি তলব দুদকের
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা…
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু ঢামেকে
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ বাবুল…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকার ও সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম-ফেসবুকে ভিডিও ছাড়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজ…
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ…
ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন
শুধু চিঠি কিংবা প্যাকেট নয়; ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্যও। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট…
রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই…
মুগদা হাসপাতালে ছিনতাইয়ের সময় আনসারের হাতে আটক যুবক
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছিনতাইয়ের সময় নাজমুল আলম বিপ্লব (২৮) নামে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। এ সময়…
কাওরান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু।
রাজধানীর তেজগাঁও কাওরানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫)এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…
রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়…
সকল সম্প্রদায়ের সমস্যা-প্রয়োজনকে বিবেচনায় রেখেই সরকার নীতিমালা প্রণয়ন করছে : জন্মাষ্টমীতে অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আপনাদের (সনাতন ধর্মাবলম্বীদের) সমস্যাগুলোকে আমরা আলাদা করে দেখি না। হিন্দু, মুসলমান,…

