গেন্ডারিয়ায় ২০-২৫ জনের সশস্ত্র হামলা, গুলিতে আহত ৩
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ-মুন্সিরটেক এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল এলোপাতাড়ি গুলি ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। একই ঘটনায় ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সদস্য ওমর নবী বাবুকে কুপিয়ে গুরুতর আহত করারও অভিযোগ উঠেছে।
রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে রেললাইনসংলগ্ন স্বামীবাগ মুন্সিরটেক জামে মসজিদের পাশের গলিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জনের একটি দল এলাকায় আসে। তাদের অনেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা দোকানপাট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পর এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে মানুষজন ছোটাছুটি শুরু করলে ব্যবসায়ীরা দ্রুত দোকানের শাটার নামিয়ে দেন।
গুলিতে আহত তিনজন হলেন চা-দোকানি আলমগীর (৩৩), আশা আক্তার (২০) ও খাবারের দোকানের কর্মী সিয়াম (১৮)। আশা বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। আর সিয়াম দোকানের শাটার বন্ধ করার সময় গুলিবিদ্ধ হন। চা-দোকানি আলমগীর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মুদিদোকানি মো. ইদ্রিস (৪৮) বলেন, তিনি তখন এক ক্রেতাকে মালামাল দিচ্ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে দ্রুত দোকানের শাটার নামিয়ে সেখান থেকে চলে যান। হামলাকারীদের বেশির ভাগের হাতেই অস্ত্র ছিল বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে বিকেলে গেন্ডারিয়ার রেললাইনসংলগ্ন করাতিটোলা এলাকা থেকে মো. রাকিব (২২), মো. বিল্লাল (২৫) ও মো. রিফাত (২১) নামের তিন তরুণকে মাদক বিক্রির সময় আটক করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে তাঁদের বিএনপির স্থানীয় কর্মী মো. মনির হোসেনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মারধর করা হয় বলে স্থানীয়দের অভিযোগ। পরে পুলিশ ডেকে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ওই তিন তরুণকে থানায় নিয়ে যাওয়ার সময় হামলার আশঙ্কা করছিল। তাঁদের থানায় পৌঁছে দিতে স্থানীয় কয়েকজনও সঙ্গে যান। এর কিছুক্ষণ পরই ২০ থেকে ২৫ জনের একটি দল এসে গুলি ছোড়ে। এ সময় মনির হোসেনের কার্যালয়সহ আশপাশের আরও পাঁচটি দোকানে ভাঙচুর চালানো হয়।
ঘটনার সময় কয়েক দফা বিদ্যুৎ চলে যাওয়ায় এলাকা অন্ধকার হয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. রাজন বলেন, তিন তরুণকে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁরা জানতে পারেন মনির হোসেনের কার্যালয়ে ভাঙচুর এবং এলাকায় গোলাগুলি হচ্ছে। পরে তাঁরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে হামলাকারীরা স্বামীবাগ এলাকার একটি গলিতে দাঁড়িয়ে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি করেন তিনি।
এদিকে পুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, মাদক নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. মনির হোসেন ও তাঁর ভাগনে রাসেল মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘অটো সজলের’ লোকজনকে মারধর করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মনির হোসেন তাঁর কাছে থাকা একটি অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সোমবার (৩১ আগস্ট) সকালে স্বামীবাগ, করাতিটোলা ও মুন্সিরটেক এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। দু-একটি দোকান খোলা থাকলেও স্থানীয়দের মধ্যে আগের রাতের ঘটনা নিয়ে উদ্বেগ দেখা গেছে। অনেকেই ঘটনার বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।
ঘটনাস্থল থেকে ২০টি কার্তুজের খোসা উদ্ধার করেছে পুলিশ। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির পরিদর্শক সাইফুর রহমান জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছেন। গুরুত্বপূর্ণ কিছু আলামত পুলিশ আগেই সংগ্রহ করে নিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, স্বামীবাগ, করাতিটোলা ও মুন্সিরটেক এলাকায় মাদকের বিস্তার বেড়েছে। মাদককে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে বলেও তাঁদের দাবি।
স্থানীয় ব্যবসায়ী এস এম শফিক বলেন, এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। এতে তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এই বিভাগের আরও খবর
নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা…
ছিনতাইকালে শিক্ষিকা রনজিলার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ…
৩৯ লাখ টাকা ছিনতাই: ৯৯৯-এর কলে পিস্তলসহ গ্রেপ্তার ৩
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর…
সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের…
মনিরামপুরে আনসার-ভিডিপির হস্তক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধ
যশোরের মনিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক…
সর্বশেষ খবর
2.
কলাপাড়ায় দুই শতাধিক মুরগী মেরে শত্রুতা উদ্ধার
- ১ ঘণ্টা আগে
3.
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
- ১ ঘণ্টা আগে
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিদেশে চাকরির নামে প্রতারণা, সর্বস্ব হারিয়ে এখন ঘরছাড়া নাটোরের সাইফুল
ভাগ্য ফেরানোর আশায় সৌদি আরবে পাড়ি জমিয়ে প্রতারণার শিকার হয়ে এখন সর্বস্বান্ত নাটোরের বাগাতিপাড়া মো. সাইফুল ইসলাম। ভালো বেতনের চাকরির…
বাগাতিপাড়ায় নজরুল বর্ষের উদ্বোধন-আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা…
ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ…
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান…
কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী
দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের জমে থাকা শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস…
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজনৈতিক বিশ্লেষক ও দলের প্রবীণ নেতারা ১৯৭৮…
এমএইচএম প্রপার্টিজের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক সই
বাংলাদেশের নির্মাণ ও আবাসন খাতে মানসম্মত, টেকসই ও আধুনিক রঙ ও আবরণ (পেইন্টিং ও কোটিং) সমাধান নিশ্চিত করতে এমএইচএম প্রপার্টিজ…
ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলসীমায় ইরান থেকে আসা একটি চালকবিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে দেশটির…

