সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বাগাতিপাড়ায় নজরুল বর্ষের উদ্বোধন-আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাগাতিপাড়া উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশরাত জাহান পিয়া, এবং নজরুল বর্ষের শুভ সূচনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক ও উপজেলা কৃষি অফিসার ড ভবসিন্ধু রায়। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যেসহ নানা দিক নিয়ে আলোচনা সভা তুলে ধরা হয়।
এ সময় বক্তারা তরুণ প্রজন্মের মাঝে নজরুলের সাম্য, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবধারা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে কবি নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুল সংগীত পরিবেশিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন,সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নেকবর হোসেন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান,বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন,উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.তারিক আজিজ।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ সভায় অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন