“নির্বাচনের তফসিল কবে, তা জাতি জানতে চায়” — রিজভী আহমেদ
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
নরসিংদী | ১৭ মে ২০২৫ | শনিবার
সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর জাতি জানতে চায় নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে—এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাটি উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির খোকন।
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “আপনারা বলছেন আগে সংস্কার সম্পন্ন করবেন, সেটার সময়সীমা কি? সংস্কার তো বটগাছের মতো দাঁড়িয়ে থাকে না, এটি পদ্মা নদীর মতো বয়ে চলে। যুগে যুগে জনগণের প্রয়োজনেই সংস্কার করতে হয়।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন কবে তফসিল দেবে—এ প্রশ্নের জবাব জাতি জানতে চায়। আর বর্তমান অচল পরিস্থিতি কেবল নির্বাচিত সরকারই বদলে দিতে পারত।”
শেয়ারবাজারের সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তুলে ধরে রিজভী বলেন, “নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। কোরবানির আগেই মসলার দাম আকাশচুম্বী। এসব সমস্যার সমাধানও জবাবদিহিতামূলক সরকারই দিতে পারতো।”
সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রায় এক বছর আগে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই রক্তপিপাসু ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা যদি পারতেন, লক্ষ মানুষ হত্যা করে সিংহাসন আঁকড়ে রাখতেন।”
তিনি অভিযোগ করেন, “বিগত ১৫ বছরে বিএনপির বহু নেতাকর্মীকে হত্যা, গুম ও নিরুদ্দেশ করা হয়েছে। আজও চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু, ইলিয়াস আলীর কোনো সন্ধান মেলেনি। রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে তাদের তুলে নেওয়া হয়েছে।”
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “গণতন্ত্র মানে জনগণের ক্ষমতা, কিন্তু শেখ হাসিনা সেটি ডাকাতের মতো ছিনিয়ে নিয়েছেন। বিএনপি ১৫ বছর ধরে ত্যাগ স্বীকার করে সেই গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন চালিয়ে যাচ্ছে।”
তিনি প্রশ্ন রাখেন, “জনগণ যাকে খুশি তাকে প্রতিনিধি বানাবে, সেই ক্ষমতা এখনো ফিরে আসছে না কেন? নির্বাচন নিয়ে এই গড়িমসি কাদের স্বার্থে?”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
উপস্থিত ছিলেন:
নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাবেক পৌর মেয়র আব্দুল খালেক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বাছেদ মোল্লা ভুট্টো প্রমুখ।
এই বিভাগের আরও খবর
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…

