ইসলামাবাদের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু
- প্রান্তকাল প্রতিবেদক
- ২০ ঘণ্টা আগে
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনারের (এসি) কম্প্রেসর বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) ওয়ার্ডের নার্সারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সময় নার্সারিতে মোট ১৬টি শিশু ছিল বলে জানা গেছে। আগুন ছড়িয়ে পড়ার পর উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা একটি শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। বাকি ১৫ নবজাতকের মৃত্যু হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ উপজেলা প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, হাসপাতালের তিন তলায় অবস্থিত নার্সারিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উদ্ধারকর্মীরা জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ঘটনাস্থলে শীতলীকরণ কার্যক্রম চালানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এত বড় প্রাণহানির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ এবং এ ঘটনায় কোনো ধরনের অবহেলা বা দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাকিস্তানের অন্যতম প্রধান সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পিআইএমএস হাসপাতালে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নবজাতকদের মৃত্যুর ঘটনায় দেশটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এই বিভাগের আরও খবর
বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চলমান কঠোর…
হরমুজ প্রণালীতে অস্থায়ী নৌপথ শিগগিরই ঘোষণা হতে পারে: ওমান
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী…
মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে ‘কিছু জানা নেই’
রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর…
কলকাতায় অগ্নিনির্বাপক যন্ত্র কেনার হিড়িক
কলকাতায় হঠাৎ করেই বেড়েছে অগ্নিনির্বাপক যন্ত্র কেনার প্রবণতা।…
মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ তৈরি…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কানাইঘাটে কাতার দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবার পেল ৩ লাখ টাকা করে অনুদান
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ…
বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ
ষড়যন্ত্র ও চক্রান্ত করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামানো যাবে না উল্লেখ করে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম…
কক্সবাজারে ট্রলারডুবিতে নিউজিল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বিদেশি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জংয়ের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়…
সংসদের তৃতীয় অধিবেশনে ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে: চিফ হুইপ
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে বলে জানিয়েছেন সংসদের চিফ…
খুলনায় মাদরাসার পাশ থেকে মাটিচাপা দেওয়া কাটা পা উদ্ধার
খুলনা নগরীর লবণচরা থানার মাদানী নগর এলাকায় একটি মাদরাসার পাশ থেকে মাটিচাপা দেওয়া মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ।…
নামাজ ও মানুষের অধিকার রক্ষার ওপর গুরুত্ব দিলেন সহিদ উদ্দিন মাইজভান্ডারী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (দ.)-এর আদর্শ অনুসরণ করে সত্য, ন্যায়, মানবিকতা ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার…
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির পাঁচ দিনব্যাপী আয়োজন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচির…
আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ…

