অনুসরণ করুন:
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বগুড়ায় শারদীয় দুর্গোৎসবে ২০০ জন দু:স্থ ও সুবিধাবঞ্চিত নারীর মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বগুড়া শহরের নবাববাড়ী সড়কস্থ জেলা বিএনপি কার্যালয়ে বগুড়া জেলা মহিলা দলের উদ্যোগে এ উপহারসামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

জেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় ২০০ জন দু:স্থ ও অসহায় হিন্দু ধর্মাবলম্বীর হাতে শারদীয় দুর্গোৎসবের উপহার হিসেবে নতুন শাড়ি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথিসহ জেলা বিএনপি ও মহিলা দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন