অনুসরণ করুন:
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পাংশায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার।

রবিবাবর (১৮ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরে উপস্থিত স্থানীয় নারী-পুরুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর পক্ষ থেকে মন্দির কমিটির নিকট আর্থিক সহযোগিতা প্রদান করেন।

আফরোজা আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পাংশা উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও সরিষা ইউনিয়ন মহিলা দলের সভাপতি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় আফরোজা আক্তার বলেন, “আপনারা জানেন যে, সারাদেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। সেই ধারাবাহিকতায় আমিও আমার দল এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদের দিকনির্দেশনায় আমার নির্বাচনী এলাকায় উৎসবকে শান্তিপূর্ণ করতে কাজ করছি। তাই আপনাদের যেকোন সমস্যায় আমি দিবা-রাত্রি আপনাদের পাশে আছি।”

তিনি আরও বলেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। দল আমাকে মনোনয়ন দিলে সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সরিষা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি আশাবাদী, আপনারা আমাকে সমর্থন দিয়ে এই কাজগুলো বাস্তবায়নে সহযোগিতা করবেন।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন