ষষ্ঠ-দশমের পাঠ্যবইয়ে গুরুত্ব পাচ্ছে এআই, রোবোটিক্স ও সাইবার নিরাপত্তা
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ঘণ্টা আগে
কারিগরি শিক্ষা মূলধারায় এনে বাধ্যতামূলক করার উদ্যোগ • প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হবে ‘সেন্টার অব এক্সিলেন্স’ • ‘ব্রেন ড্রেন’কে ‘ব্রেন সার্কুলেশনে’ রূপ দিতে চায় সরকার
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার মূলধারায় এনে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এসব তথ্য জানান।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তুলতে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় শিক্ষাব্যবস্থায় প্রযুক্তি ও স্টেম—সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিক্স—শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মাহ্দী আমিন বলেন, শুধু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নয়, উচ্চশিক্ষায়ও স্টেম শিক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে। বিশ্বমানের মানবসম্পদ, নতুন উদ্যোক্তা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী নাগরিক তৈরিতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের সমন্বয় জরুরি।
ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক কারিগরি শিক্ষা
শিক্ষা উপদেষ্টা জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষার একটি অংশ অন্তর্ভুক্ত করা হচ্ছে। পরে তা ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, দেশের যে অঞ্চল বা যে ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীই হোক, কারিগরি শিক্ষার নির্ধারিত অংশ সম্পন্ন করতে হবে। এর মাধ্যমে কারিগরি শিক্ষাকে সাধারণ শিক্ষার মূলধারায় নিয়ে আসা হবে।
পাঠ্যক্রমে আরও পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস’ ও ‘কালচার’ নামে দুটি নতুন বিষয় যুক্ত হচ্ছে। ষষ্ঠ শ্রেণিতেও দুটি নতুন বিষয় যুক্ত হবে, যার একটি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’। এর লক্ষ্য আনন্দময় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের আন্তঃব্যক্তিক ও স্থানান্তরযোগ্য দক্ষতা তৈরি করা।
‘সনদ বা থিওরি যথেষ্ট নয়’
দেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পুঁথিগত শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, বিশেষ করে বিজ্ঞান ও প্রকৌশলের শিক্ষার্থীদের জন্য শুধু সনদ বা তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়।
থিওরি ও প্র্যাকটিসের সমন্বয়ের মাধ্যমে শিক্ষাকে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির কার্যকর হাতিয়ারে পরিণত করতে সরকার কারিকুলাম সংস্কারে জোর দিচ্ছে বলে জানান তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই হাজার অধিভুক্ত প্রতিষ্ঠানের পাঠ্যক্রমেও টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা কীভাবে আরও কার্যকরভাবে যুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘সেন্টার অব এক্সিলেন্স’
দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে ‘সেন্টার অব এক্সিলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
এসব কেন্দ্র প্রযুক্তি হস্তান্তর, প্রায়োগিক গবেষণা, অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ ও নিয়মিত ক্যারিয়ার ফেয়ারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প ও কর্মক্ষেত্রের সংযোগ তৈরি করবে।
মাহ্দী আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণা হলে সেখান থেকে উদ্ভাবন আসবে। উদ্ভাবন থেকে নতুন স্টার্টআপ ও ব্যবসা তৈরি হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থান বাড়বে। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও শিল্প—সবকিছুকে একটি কার্যকর ইকোসিস্টেমের মধ্যে আনাই সরকারের লক্ষ্য।
‘ভোক্তা নয়, প্রযুক্তির নির্মাতা হতে হবে’
প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে শুধু ‘ভোক্তা’ হয়ে থাকলে চলবে না উল্লেখ করে তিনি বলেন, দেশকে প্রযুক্তির ‘নির্মাতা’ হিসেবে গড়ে তুলতে হবে। স্থানীয় শিল্প ও ব্যবসার বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
রাজশাহী, সিলেট, খুলনাসহ বিভিন্ন অঞ্চলের স্থানীয় শিল্পের প্রযুক্তিগত ও বাণিজ্যিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট এলাকার বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার কথাও বলেন শিক্ষা উপদেষ্টা।
দেশের তরুণদের উদ্ভাবন থেকে ভবিষ্যতে বড় শিল্পপ্রতিষ্ঠান ও ‘ইউনিকর্ন’ তৈরির সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সঠিক পৃষ্ঠপোষকতা ও নীতিগত সহায়তা পেলে তরুণদের উদ্ভাবনই ভবিষ্যতের অর্থনীতি ও প্রযুক্তি খাতের চালিকাশক্তি হয়ে উঠতে পারে।
‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’
বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও প্রযুক্তি খাতে বাংলাদেশিরা সফলভাবে কাজ করছেন উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, দেশের তরুণদের প্রয়োজনীয় সুযোগ ও প্ল্যাটফর্ম দেওয়া গেলে তারা বিশ্বমানের সাফল্য অর্জনে সক্ষম।
সরকার ‘ব্রেন ড্রেন’কে ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তর করতে চায় জানিয়ে তিনি বলেন, বিদেশের শীর্ষ প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি বিশেষজ্ঞদের সামার স্কুল ও বিশেষ ফেলোশিপের মাধ্যমে দেশের শিক্ষা, কারিকুলাম ও শিল্প বিকাশে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই নেটওয়ার্ককে গবেষণা, অর্থায়ন ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতায় কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
‘স্টেম ফর আ ফিউচার-রেডি বাংলাদেশ: বিল্ডিং দ্য ব্যাকবোন অব দ্য ইনোভেটিভ ইকোনমি’ শীর্ষক সেশনটি সঞ্চালনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা প্রধান এস কিয়াং কো, টেলিযোগাযোগ খাতের কর্মকর্তা তানভীর মোহাম্মদ এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ম. তামিমসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
এই বিভাগের আরও খবর
ঢাবিতে আত্মরক্ষার কৌশল শিখলেন শিক্ষার্থীরা, ডাকসুর সেমিনার
ফিটনেস-ডায়েট নিয়েও প্রশিক্ষণ ও আলোচনা, ৬৬৬ শিক্ষার্থীর ডায়েট…
কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় এক নারীকে পিটিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে…
দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাহফুজের পড়াশোনার দায়িত্বও নিলেন
বগুড়া প্রতিনিধি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত…
ঢাবির সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু
দুই দিনের ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’ ৩০টির…
অবকাঠামো ও গবেষণা সক্ষমতা বাড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত
আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে অগ্রাধিকার, আধুনিক গবেষণাগার…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একদিনের অভিযানে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ৬২৯
৫০ মামলা, অস্ত্র-মাদকসহ বিপুল আলামত উদ্ধার রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা…
জীবনের সব ক্ষেত্রে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে: আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শুধু ইবাদত নয়, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনসহ জীবনের প্রতিটি…
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালিত…
নির্বাচনের পরও শান্তি ফেরেনি মিয়ানমারে, ক্ষমতা সংহত করছেন মিন অং হ্লাইং
সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট এখন সাবেক জান্তাপ্রধান • প্রতিরোধযুদ্ধ অব্যাহত, ম্যান্ডালে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা • ASEAN-এ সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক…
চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, সামনে এলো স্বাস্থ্য ও জামিন প্রসঙ্গ
‘স্বাস্থ্যের অবনতি হচ্ছে’—আইনজীবীর বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের • দীর্ঘ কারাবাস ও জামিন পরিস্থিতিও প্রতিবেদনে • একাধিক মামলায়…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ • সরবরাহ ১,৪০০ মেগাওয়াটের বেশি থেকে নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে •…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম • গাজীপুর-নারায়ণগঞ্জে প্রার্থী ঘোষণা • বগুড়ায় আব্দুল মালেককে নিয়ে প্রস্তুতি দেশের ১৩টি…

