অভিবাসী ও উদ্ধারকারী জাহাজকে সাগরে হুমকি-হয়রানি: ত্রাণ সংস্থা
- নিজস্ব প্রতিবেদক
- ১১ ঘণ্টা আগে
ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসী এবং তাদের উদ্ধারে নিয়োজিত জাহাজগুলো লিবিয়ার বিভিন্ন গোষ্ঠীর ক্রমবর্ধমান হুমকি ও হয়রানির মুখে পড়ছে । সোমবার একটি শীর্ষস্থানীয় ত্রাণ সংস্থা এ তথ্য জানিয়েছে।
আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এসওএস মেডিটেরানি এই জলসীমায় নজরদারি চালানো জাহাজ ও বিমানের একটি নেটওয়ার্কের নেতৃত্ব দিচ্ছে।
ফ্রান্সের মার্সেই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সংস্থাটি বলেছে, মধ্য ভূমধ্যসাগর ‘ক্রমেই বেশি প্রতিকূল’ হয়ে উঠছে। তাদের মতে, অভিবাসন ঠেকাতে লিবিয়ার বিভিন্ন পক্ষের সঙ্গে ইউরোপের সহযোগিতা বাড়ার ফলে পরিস্থিতি আরও কঠিন হয়েছে।
এসওএস মেডিটেরানি জানায়, জুন ও জুলাই মাসে অন্তত সাতটি ঘটনায় ‘লিবিয়ার বিভিন্ন পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট’ নৌযান উদ্ধারকারী জাহাজের কাছে ‘উচ্চ গতিতে’ এগিয়ে এসেছে অথবা ঘণ্টার পর ঘণ্টা সেগুলোর পিছু নিয়েছে। এ সময় আন্তর্জাতিক জলসীমায় ‘ধাওয়া’ করার ঘটনাও ঘটেছে।
সংস্থাটি আরও বলেছে, লিবিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট অজ্ঞাতপরিচয় দ্রুতগতির নৌযানের উপস্থিতিও ‘উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’
এসওএস মেডিটেরানি বলেছে, ‘এসব নৌযান সহিংসভাবে নৌযান আটকের চেষ্টা চালিয়েছে। বিশেষ করে বিপদে থাকা মানুষ বহনকারী নৌযানে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে এবং এমনভাবে নৌযান চালিয়েছে, যাতে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে।’
গত বছর এসওএস মেডিটেরানি অভিযোগ করেছিল, আন্তর্জাতিক জলসীমায় লিবিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধারকারী জাহাজ ‘ওশান ভাইকিং’-এ হামলা চালিয়েছে। সংস্থাটি জানায়, ওই সময় শতাধিক গুলি ছোড়া হয়। এতে ওশান ভাইকিংয়ের নাবিক এবং উদ্ধার করা ৮৭ অভিবাসীর জীবন ঝুঁকিতে পড়ে।
সংস্থাটি জানায়, এ ঘটনায় ইতালি, ফ্রান্স ও জার্মানিতে আইনি কার্যক্রম শুরু হয়েছে।
এসওএস মেডিটেরানি ‘পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের’ আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) চলতি মাসে জানিয়েছে, মধ্য ভূমধ্যসাগরে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে ইউরোপের কঠোরতর নীতির কারণে ঝুঁকিপূর্ণ এই পথে পাড়ি দেওয়ার চেষ্টা করা অভিবাসীর সংখ্যা কমেছে।
আইওএম জানিয়েছে, বছরের প্রথম চার মাসে ৮২১ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২০২৫ সালের একই সময়ের তুলনায় এ সংখ্যা ১১১ শতাংশ বেশি। একই সময়ে অভিবাসীর আগমন ৪৬ শতাংশ কমে ৮ হাজার ৫৭৭ জনে দাঁড়িয়েছে।
এই বিভাগের আরও খবর
ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু
বাংলাদেশ ডাক বিভাগ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে…
ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের…
টাকা নিছি, পারলে কিছু কইরেন বলা আনসার সদস্যের সম্পর্কে যা জানা গেল
সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে…
রাষ্ট্রপতি ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন…
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের…
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা…
সিবিএস বাস্তবায়ন, ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, ডিজাস্টার রিকভারি (ডিআর) ও ডেটা সেন্টার (ডিসি)…
খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
ব্যাংক খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনতে ১৮ মাসের একটি কঠোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনার প্রথম ছয় মাসে…
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বাড়াতে ইইউ-সুইডেনের উদ্যোগ
নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল সেবায় সবার অংশগ্রহণ নিশ্চিত…
গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পখাত, বেকার হচ্ছেন শ্রমিক: রুহুল আমিন হাওলাদ
গ্যাস সংকটে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন বলে…
মোবাইল নেটওয়ার্কে ফিরেই জাতীয় জরুরি সেবায় ফোন, নৌবাহিনীর অভিযানে উদ্ধার বিকল নৌযানসহ ১৬ জেলে
মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়ায় তিন দিন ধরে সাগর ও নদীর মোহনায় দিশাহীনভাবে ভাসছিলেন বাগেরহাটের ১৬ জেলে। দীর্ঘ সময়…

