আনসার সদস্যকে মারধরের ঘটনায় শেকৃবি ছাত্রনেতা বহিষ্কার
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ৩১, ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দায়িত্বরত এক আনসার সদস্যের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ছাত্রনেতা জিল্লুর রহমানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে দায়িত্বরত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য মো. আবুল হাসান শেখ। দুপুর আনুমানিক ১টার দিকে রিকশাযোগে ক্যাম্পাসে প্রবেশের সময় তিনি নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৭৬তম ব্যাচের শিক্ষার্থী জিল্লুর রহমানের পরিচয় জানতে চান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে আনসার সদস্যকে গেটের আড়ালে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়ে দায়িত্বরত পিসি মো. মনির হোসেন ও এপিসি মো. রুবেল রানা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে অবহিত করেন।
পরে থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিকিউরিটি অফিসারের সঙ্গে আলোচনা করেন। অভিযুক্ত শিক্ষার্থীকে প্রশাসনিক ভবনে ডাকা হলে তিনি নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন এবং আনসার সদস্যের কাছে ক্ষমা চান। এরপর উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি প্রাথমিকভাবে নিষ্পত্তি করা হয়।
তবে ২৮ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হলে এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন, আনসার কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করে এবং অভিযুক্ত শিক্ষার্থী পুনরায় নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় ৩০ জুলাই প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রনেতা জিল্লুর রহমানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সদস্যদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং প্রচলিত বিধি-বিধান অনুসরণের গুরুত্বের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
ভুয়া এমএফএস অ্যাকাউন্টে অনলাইন জুয়া, সিআইডির অভিযানে গ্রেপ্তার ২
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও…
৯৯৯-এ ফোন, জিপিএস ট্র্যাকিংয়ে চুরি হওয়া বাস উদ্ধার
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে খুলনার…
‘ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীর রাকিবকে অনুসরণ করা উচিত’—জবি উপাচার্য
ছাত্রদলের নবীনবরণে কেন্দ্রীয় সভাপতির কর্মতৎপরতার প্রশংসা • ‘এমন…
ডেঙ্গু প্রতিরোধে সাত দিনের কর্মসূচিতে থামতে চায় না যুবদল
মহাখালীতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম • প্রতিটি ওয়ার্ডে…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা •…
সর্বশেষ খবর
1.
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
- ২ মিনিট আগে
3.
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
- ৭ মিনিট আগে
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
ভোক্তাদের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে…
পলাশবাড়ীতে নাটকীয় অভিযান: ৫ বছর ধরে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।বুধবার…
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…
সুষম সার ব্যবহারে ‘খামারি অ্যাপ’, মোহনপুরে কৃষকদের উঠান বৈঠক
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগে কৃষকদের সচেতন করার উদ্যোগ মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি ফসলের চাহিদা অনুযায়ী সুষম…
৩৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ভয়াবহ হাম পরিস্থিতি
আক্রান্ত ৩ হাজারের বেশি • পেনসিলভানিয়ায় সংক্রমণ ৭০০ ছাড়িয়েছে • চার মৃত্যুর তথ্য অঙ্গরাজ্যের হিসাবে • টিকার প্রতি আস্থা কমছে…
ইসরায়েল বয়কট ও নিষেধাজ্ঞার পক্ষে ব্রিটেনের বৃহত্তম শ্রমিক জোট
প্রথমবারের মতো BDS আন্দোলনের প্রতি সমর্থন TUC-এর • ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা ও অস্ত্র বাণিজ্য বন্ধের প্রচার চালানোর আহ্বান •…

