রাজস্ব ফাঁকি ও ঘুষ বাণিজ্যে রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ৩, ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, কর ফাঁকি এবং রাজস্ব আত্মসাৎ-এর গুরুতর অভিযোগ উঠেছে। জানা গেছে, তারা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দিচ্ছেন। এ কারণে প্রতি বছর সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযোগ রয়েছে, এনবিআরের কিছু কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীর প্রকৃত আয়ের তুলনায় কম কর নির্ধারণ করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে, ঘুষ না পেলে ভুয়া কর ফাঁকির মামলা দায়ের করে ব্যবসায়ী বা প্রতিষ্ঠান মালিকদের হয়রানি করা হচ্ছে।
করদাতাদের অতিরিক্ত কর ফেরত পাওয়ার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী, করদাতারা আগাম বা অতিরিক্ত কর দিলে তা হিসাব-নিকাশের পর ফেরত দেওয়ার বিধান রয়েছে। কিন্তু অভিযোগ অনুযায়ী, কর ফেরত পেতে গেলে করদাতাদের ঘুষ বা উপহারের আকারে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজেরাই এই প্রক্রিয়ায় মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, বিগত কয়েক বছরে বিভিন্ন স্টেশনে কর্মরত অবস্থায় অসাধু কর্মকর্তা ও কর্মচারীরা ব্যক্তিগতভাবে লাভবান হতে শুল্ক, ভ্যাট এবং ক্ষেত্রবিশেষে আয়কর ফাঁকির সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এভাবে রাষ্ট্রের বিপুল অর্থের ক্ষতি হয়েছে।
এই প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতিমধ্যেই নিম্নোক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্যানুসন্ধান কার্যক্রম শুরু করেছে:
১. কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, কমিশনার, কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট, ঢাকা পূর্ব, জাতীয় রাজস্ব বোর্ড
২. মোঃ কামরুজ্জামান, কমিশনার, বেনাপোল স্থল বন্দর
৩. মোঃ মামুন মিয়া, উপ-কর কমিশনার, সার্কেল ৭, রাজশাহী
৪. সেহেলা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার, আয়কর গোয়েন্দা ইউনিট
৫. লোকমান আহমেদ, কর পরিদর্শক, কর অঞ্চল-২, ঢাকা
দুদক সূত্র জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…

