রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া কলেজের সামনে ট্রাক ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৮, ২০২৫
শুক্রবার রাত ১০টার দিকে দনিয়া কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ইশরাত। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ জানান, শুক্রবার রাতে ইশরাত জাহান তার বন্ধু রাফির মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। ডেমরা কোনাপাড়া থেকে রামপুরায় ফেরার সময় দনিয়া কলেজের সামনে আসলে একটি ট্রাক ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় দুজনই। পরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান ইশরাত।
তিনি আরও জানান, ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দ ও এর চালক মাসুদ মিয়াকে আটক করা হয়। তবে ওই ছাত্রীর পরিবার তার ডেড সার্টিফিকেট প্রয়োজনবোধ করায় মরদেহ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আস হয়। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
হাসপাতালে ওই ছাত্রীর বাবা আব্দুর রশীদ জানান, তাদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানার দলুইপুর গ্রামে। ইশরাত জাহান ইস্ট-ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পঞ্চম সেমিস্টারে পড়তেন। বর্তমানে থাকতেন রামপুরায় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে। শুক্রবার রাতে তার বন্ধুর মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় শিকার হয়েছেন ইশরাত। দুই বোন এক ভাইয়ের মধ্যে ইশরাত ছিল বড়।
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…

