ই–রিকশা চালকদের প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার তৈরির কার্যক্রম শুরু
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৮, ২০২৫
আগস্ট থেকে সড়কে চলবে বুয়েটের নকশায় তৈরি ই–রিকশা, চালকদের দেওয়া হবে লাইসেন্স
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের নকশা অনুযায়ী তৈরি ব্যাটারিচালিত ই–রিকশা ব্যবস্থাকে শৃঙ্খলিত ও নিরাপদ করতে চালকদের প্রশিক্ষণের জন্য ‘মাস্টার ট্রেইনার’ তৈরির কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
শনিবার সকালে নগর ভবনের অডিটোরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অংশীদার ছিলেন আমাদের রিকশাওয়ালা ভাইয়েরা। তাদের যখন নিবন্ধন ও প্রশিক্ষণের মাধ্যমে লাইসেন্সিং সিস্টেমে আনা হবে, তখন আর কেউ তাদের অবৈধ বলার সুযোগ পাবে না। তারা যথাযথ নাগরিক মর্যাদা নিয়ে চলতে পারবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. শাহজাহান মিয়া, বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এহসান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং লে. জে. (অব.) আব্দুল হাফিজ, এনডিসি, পিএসসি, বিশেষ সহকারী, প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “আগামী আগস্ট মাস থেকেই বুয়েটের ডিজাইন করা ব্যাটারিচালিত ই–রিকশা নগরীর অলিগলিতে চলতে দেখা যাবে। নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই যানবাহনের নকশা করা হয়েছে। প্রশিক্ষিত চালকরাই লাইসেন্স পাবেন এবং এর মাধ্যমে নগরীতে রোড সেফটির একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে।”
তিনি আরও জানান, নির্ধারিত গতিসীমার মধ্যে চলাচলযোগ্য এবং প্রযুক্তিনির্ভর ই–রিকশা ব্যবস্থা চালু হলে নগরজীবনে সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও শৃঙ্খলিত গণপরিবহন বিকাশ পাবে।
প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ৩০০ জনকে ‘মাস্টার ট্রেইনার’ হিসেবে তৈরি করা হচ্ছে, যাঁরা পরবর্তী সময়ে ই–রিকশা চালকদের প্রশিক্ষণ দেবেন। প্রথম দফায় ২০০ জন প্রশিক্ষককে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ২৮, ২৯ ও ৩০ জুন।
বক্তারা বলেন, ই–রিকশা নগরজীবনের পরিচিত ও জনপ্রিয় বাহন হলেও এর ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে শৃঙ্খলার অভাব ছিল। রোড সেফটি, ট্রাফিক আইন এবং যাত্রীসেবা উন্নয়নে এই প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বুয়েটের ডিজাইন অনুযায়ী রিকশাগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এগুলো ঢাকার প্রধান সড়ক বাদ দিয়ে পাড়া-মহল্লার অলিগলিতে চলাচল করবে।
প্রশিক্ষণের প্রথম দিনে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ কনটেন্ট ও উপস্থাপন কৌশল শিখছেন। দ্বিতীয় দিনে প্রশিক্ষণ প্রদানের চর্চা, আর তৃতীয় দিনে রিকশার কারিগরি দিক ও রক্ষণাবেক্ষণের উপস্থাপনা শেখানো হচ্ছে।
প্রথম পর্যায়ে ডিএনসিসি ও ডিএসসিসির মোট ১০টি অঞ্চলে এই প্রশিক্ষণ কার্যক্রম একযোগে পরিচালিত হচ্ছে। গুলশান নগর ভবন, উত্তরার অঞ্চল-১, মহাখালীর অঞ্চল-৩ এবং মিরপুরের অঞ্চল-২ ও ৪–এ এ কার্যক্রম চলছে।
এই বিভাগের আরও খবর
ঈদে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, চাঁদাবাজি দমনে বডি ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা…
চীনের ‘টিপট রিফাইনারি’ই এখন ইরানের অর্থনীতির গোপন লাইফলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট…
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে…
পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র, বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভঙ্গুর যুদ্ধবিরতিকে “লাইফ সাপোর্টে থাকা”…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
ইংরেজি তারিখ: ১২ মে ২০২৬, মঙ্গলবারবাংলা তারিখ: ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি ইতিহাসের প্রতিটি দিনই মানবসভ্যতার…
মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি
মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ…
রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও…
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে)…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা…

