রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণেই দুর্নীতি রোধ হচ্ছে না: গ্রীন ফোর্স বাংলাদেশ
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৪, ২০২৫
দেশে চলমান দুর্নীতির মূলে রয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন—এমন মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছে নতুন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান উমর ফারুক আল হাদী, যিনি বলেন, “রাজনৈতিক দুর্বৃত্তায়ন কমলে দুর্নীতিও কমবে। এজন্য জনসচেতনতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠাই আমাদের প্রধান অস্ত্র।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মিকাইল রহমান, ভাইস চেয়ারম্যান এ কে আযাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
চেয়ারম্যান মিকাইল রহমান বলেন, “দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সমৃদ্ধ একটি বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়েই গ্রীন ফোর্স বাংলাদেশ যাত্রা শুরু করছে। ঘুষ, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার আমাদের উন্নয়নের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা মোকাবিলায় একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
‘গণমাধ্যম ও জনসম্পৃক্ততা হবে প্রধান হাতিয়ার’ উল্লেখ করে উমর ফারুক বলেন, “দুর্নীতির বিরুদ্ধে অহিংস প্রতিরোধ গড়ে তোলাই আমাদের মূল কৌশল। প্রমাণিত দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের পাশাপাশি, জনগণকে সচেতন করে প্রতিটি সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “দুর্নীতির তথ্য প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং তাদের জবাবদিহির আওতায় আনতে অহিংসভাবে চাপ সৃষ্টি করবো। একই সঙ্গে দুদককে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা জনমত গঠন করবো।”
সংগঠনটির নেতারা আশাবাদ ব্যক্ত করেন, দেশের প্রতিটি স্তরে ন্যায়ের প্রতিষ্ঠা ও নৈতিক শক্তির উত্থানের মধ্য দিয়েই গ্রীন ফোর্স বাংলাদেশ একটি কার্যকর সামাজিক প্ল্যাটফর্মে রূপ নেবে।
এই বিভাগের আরও খবর
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান
একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে…
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
আরও পড়ুন
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিজিবির উদ্যোগে জেলার বিরল উপজেলা মডেল…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…

