হান্নান মাসউদের ভুল স্বীকার, এনসিপির কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার
- প্রান্তকাল প্রতিবেদক ॥
- মে ২৯, ২০২৫
ধানমন্ডি থানায় আটক তিনজনকে মুচলেকায় ছাড়িয়ে আনার ঘটনায় নিজের ‘ভুল’ স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। তিন কার্যদিবসের মধ্যে তিনি লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেন, যা এনসিপির রাজনৈতিক পর্ষদে উপস্থাপিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “নোটিশে উল্লেখিত কর্মকাণ্ডে ভুল ছিল বলে হান্নান মাসউদ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে, আটক তিন ব্যক্তির কর্মকাণ্ডে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই—এমন প্রমাণ পাওয়া গেছে। এসব বিবেচনায় তার ওপর আরোপিত কারণ দর্শানো নোটিশ প্রত্যাহার করা হয়েছে।”
প্রসঙ্গত, গত ২০ মে ধানমন্ডিতে হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন কর্মীকে আটক করে পুলিশ। পরে আব্দুল হান্নান মাসউদের জিম্মায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার জেরে এনসিপির পক্ষ থেকে হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। দলের অভিযোগ ছিল, আটক ব্যক্তিদের মধ্যে একজন ছাত্র সংগঠনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি—যিনি আগেই নৈতিক স্খলনের অভিযোগে অব্যাহতি পেয়েছিলেন।
তবে এখন, দলীয় পর্যালোচনায় হান্নান মাসউদের দোষ স্বীকার, ব্যাখ্যা ও প্রমাণের ভিত্তিতে তাকে সংশ্লিষ্ট অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এনসিপির পক্ষ থেকে এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে সবার জন্য সংগঠনগত শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

