মহাখালীতে ২.৫ মন গাঁজা ও ৫২ বোতল ভারতীয় চোরাই মদসহ দুই মাদককারবারি গ্রেফতার
- প্রান্তকাল রিপোর্ট
- মে ২৮, ২০২৫
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে মাদক সরবরাহের পরিকল্পনা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ২.৫ মন (১০০ কেজি) গাঁজা এবং ৫২ বোতল ভারতীয় চোরাই মদসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম মঙ্গলবার (২৭ মে) সকালে রাজধানীর মহাখালীতে এই অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন—
- সৌরভ ঘোষ (২৩), পিতা: কার্তিক ঘোষ, গ্রাম: হালিতলা, নবীগঞ্জ, হবিগঞ্জ।
- মোঃ শাহিন (৩০), পিতা: রজব আলী, গ্রাম: নারায়নতলা, সুনামগঞ্জ সদর।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কর্মকর্তারা নিশ্চিত হন যে, গাঁজা ও চোরাই মদসহ একটি বড় চালান মহাখালী এলাকায় পৌঁছাবে। পূবাইল থেকে এনা পরিবহনের একটি বাসকে অনুসরণ করে মহাখালীতে থামানো হয় এবং সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরবর্তীতে পাঁচটি বড় ট্রাভেল ব্যাগ থেকে কসটেপে মোড়ানো অবস্থায় মোট ১০০ কেজি গাঁজা এবং ৫২ বোতল বিভিন্ন ভারতীয় ব্র্যান্ডের চোরাই মদ উদ্ধার করা হয়।
জব্দ করা আলামতের মধ্যে রয়েছে—
- ৫টি ব্যাগে মোট ১০০ কেজি গাঁজা
- ২৩ বোতল ‘Old Monk Deluxe Rum’ (৭৫০ মি.লি. করে মোট ১৭.২৫ লিটার)
- ২৯ বোতল ‘McDowell’s No.1’, ‘AC Black’, ‘Iconiq White’ ও ‘Royal Green’ নামীয় বিলাতী মদ
গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে ঢাকায় মজুদ ও সরবরাহ করতো। তারা পূর্বেও একাধিক চালান ঢাকায় এনেছে বলেও জানিয়েছে।
ডিএনসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে অবৈধ মাদকের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে চারটি বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।
উপপরিচালক শামীম আহম্মেদ জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।
এই বিভাগের আরও খবর
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা…
প্রতিষ্ঠাবার্ষিকী র্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে
রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ…
হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার
চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায়…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়
‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান…
আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
