বাংলাদেশে সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত: উপদেষ্টা মাহফুজ আলম
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৬, ২০২৫
যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্তব্য
ঢাকা, ২৬ মে ২০২৫
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, “বাংলাদেশে সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে এবং দেশের প্রতিটি নাগরিক তাদের ধর্ম পালন ও চর্চায় সম্পূর্ণ স্বাধীন।”
সোমবার (২৬ মে) শিল্প মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (USCIRF) প্রতিনিধিদলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “বাংলাদেশ একটি ধর্মীয় সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীরা রাষ্ট্রীয়ভাবে সমান অধিকার ভোগ করছেন এবং ধর্মীয় উৎসব ও আচরণ পালনে কোনো বাধা নেই।”
তিনি উল্লেখ করেন, “বর্তমান সরকার প্রতিটি ধর্মীয় উৎসব যথাযোগ্য মর্যাদায় পালনে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।”
সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপট তুলে ধরে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “গত কয়েক মাসে দেশে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। তবে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে দেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক মহলে অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
সাক্ষাৎকালে তিনি বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কেউ এখনও একটি রাজনৈতিক দলের স্বার্থ রক্ষায় সক্রিয় রয়েছেন, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। রাষ্ট্র পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় আমরা সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারম্যান স্টিফেন শ্নেক, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলডিন, দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, এবং আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সিনিয়র পলিসি অ্যানালিস্ট সিমা হাসান উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রীসহ সরকার…
সব প্রশ্নই সরকারি দলের: প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত আটটি প্রশ্নের…
বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,…
২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও আগামী স্থানীয় সরকার নির্বাচনের…
অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের বিষয়ে সংসদে দেওয়া…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
