ইসরায়েলের বৈশ্বিক বাণিজ্য মুখ থুবড়ে পড়ছে? পশ্চিমা নিষেধাজ্ঞায় প্রযুক্তি ও হীরা-নির্ভর অর্থনীতি ঝুঁকিতে
- প্রান্তকাল ডেস্ক
- মে ২৩, ২০২৫
২৩ মে ২০২৫ | সূত্র: আল জাজিরা, রয়টার্স, UN Comtrade
গাজা উপত্যকায় সামরিক অভিযান এবং পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এখন সরাসরি বাণিজ্যে ধাক্কা দিচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে মুক্তবাণিজ্য আলোচনা স্থগিত করেছে। পাশাপাশি অবৈধ বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। ইউরোপীয় ইউনিয়নও তাদের বিদ্যমান বাণিজ্য সহযোগিতা চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্স ও কানাডাও ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। এই নিষেধাজ্ঞাগুলো ইসরায়েলের রপ্তানিনির্ভর অর্থনীতিকে গভীর চাপে ফেলেছে।
ইসরায়েল মূলত উচ্চপ্রযুক্তি পণ্য, সামরিক ইলেকট্রনিকস, ওষুধ এবং হীরা প্রক্রিয়াজাতকরণে বিশ্ববাণিজ্যে শক্তিশালী অবস্থান তৈরি করেছিল। তবে পশ্চিমা বিশ্ব যখন তাদের মানবাধিকার লঙ্ঘনের দায়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে শুরু করেছে, তখন প্রশ্ন উঠছে—এই অর্থনীতি টিকবে কতদিন?
ইসরায়েলের রপ্তানির চালিকাশক্তি কী
২০২৪ সালে ইসরায়েল বিশ্বের বিভিন্ন দেশে ৬ হাজার ১৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই ছিল উচ্চপ্রযুক্তি ও ইলেকট্রনিকস খাতে, যেখানে প্রধান ভূমিকায় রয়েছে ইনটেল, এলবিত সিস্টেমস ও অরবোটেক। ওষুধ রপ্তানিতে অন্যতম প্রধান নাম টেভা ফার্মাসিউটিক্যালস। পাশাপাশি হীরা আমদানি করে পালিশ ও প্রক্রিয়াজাত করে আবার রপ্তানির মাধ্যমে গড়ে উঠেছে এক শক্তিশালী হীরা ইন্ডাস্ট্রি।
রপ্তানিকৃত প্রধান পণ্যের তালিকায় ছিল প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলারের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রাংশ, ১ হাজার কোটি ডলারের ওষুধ ও রাসায়নিক, ৯০০ কোটি ডলারের হীরা ও গয়না, ৭০০ কোটি ডলারের চিকিৎসা সরঞ্জাম এবং ৫০০ কোটি ডলারের খনিজদ্রব্য।
ইসরায়েলি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা কারা
যুক্তরাষ্ট্র ছিল ইসরায়েলের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য, যেখানে ২০২৪ সালে ১ হাজার ৭৩০ কোটি ডলারের পণ্য গেছে। এদের মধ্যে ছিল হীরা, চিপসেট, টেলিকম যন্ত্রপাতি এবং সামরিক উপাদান। দ্বিতীয় অবস্থানে ছিল আয়ারল্যান্ড, যেখান থেকে ৩০০ কোটি ডলারের ইন্টিগ্রেটেড সার্কিট রপ্তানি করা হয়। এরপর চীন, নেদারল্যান্ডস, জার্মানি, ভারত, ফ্রান্স, ইতালি, ব্রাজিল ও জাপানসহ আরও অন্তত ১৫টি দেশ ইসরায়েলি পণ্যের উল্লেখযোগ্য আমদানিকারক।

ইসরায়েলের প্রধান আমদানিকারক দেশগুলো
২০২৪ সালে ইসরায়েল আমদানি করেছে প্রায় ৯ হাজার ১৫০ কোটি ডলারের পণ্য। চীন ছিল সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ, যার মাধ্যমে প্রায় ১ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য ইসরায়েলে প্রবেশ করেছে। চীন থেকে এসেছে বৈদ্যুতিক গাড়ি, মুঠোফোন, কম্পিউটার এবং বিভিন্ন ধাতব উপাদান। যুক্তরাষ্ট্র ছিল দ্বিতীয় বৃহত্তম, যার রপ্তানির পরিমাণ ৯৪০ কোটি ডলার। এতে ছিল অস্ত্র, বিস্ফোরক, প্রযুক্তি সরঞ্জাম এবং হীরা।
তৃতীয় অবস্থানে ছিল জার্মানি, যাদের রপ্তানি ছিল ৫৬০ কোটি ডলার। এই রপ্তানির মধ্যে ছিল গাড়ি, ওষুধ, যন্ত্রপাতি ও ইলেকট্রনিক উপাদান। অন্যান্য দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য রপ্তানিকারক ছিল ইতালি (৩৬২ কোটি), তুরস্ক (২৮৬ কোটি), ফ্রান্স (২২০ কোটি), ভারত (২০৭ কোটি), জাপান (১৯৪ কোটি) এবং দক্ষিণ কোরিয়া (২১৫ কোটি)।
নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রভাব কী
বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের চলমান নিষেধাজ্ঞা ইসরায়েলের সবচেয়ে লাভজনক বাজারগুলোতে রপ্তানি ঝুঁকির মুখে ফেলতে পারে। এতে বিশেষ করে ইসরায়েলের প্রযুক্তি ও ওষুধ খাতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
ইউরোপীয় ফার্মাসিউটিক্যাল বাজারে টেভা ফার্মাসিউটিক্যালসের পণ্য সরবরাহ বিঘ্নিত হতে পারে, যা বিশ্বব্যাপী ওষুধ সরবরাহ শৃঙ্খলে প্রভাব ফেলবে। অন্যদিকে, হীরা রপ্তানিতে নিষেধাজ্ঞা এলে ভারত ও বেলজিয়ামের হীরা প্রক্রিয়াজাত শিল্প নতুন সুবিধা পেতে পারে।
এছাড়া প্রযুক্তি খাতে নিষেধাজ্ঞার ফলে চিপ ও মাইক্রোপ্রসেসর রপ্তানিতে জটিলতা সৃষ্টি হতে পারে। পশ্চিমা টেক কোম্পানিরা নিরাপত্তা ও মানবাধিকার উদ্বেগে ইসরায়েলের সঙ্গে অংশীদারিত্ব সীমিত করতে পারে।
নতুন বাণিজ্যিক কৌশলের দিকে ঝুঁকছে ইসরায়েল
এই সংকটময় সময়ে ইসরায়েল সম্ভবত এশিয়ার বাজারে বাণিজ্যিক কৌশল পুনর্গঠন করতে পারে। চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে রাজনৈতিক দ্বন্দ্ব ও কূটনৈতিক চাপ ইসরায়েলের নতুন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের পথেও বাধা সৃষ্টি করতে পারে।
ইসরায়েলের রপ্তানিনির্ভর অর্থনীতি এখন এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। পশ্চিমা নিষেধাজ্ঞা যদি অব্যাহত থাকে, তাহলে দেশের প্রযুক্তি, ওষুধ ও হীরা বাণিজ্য বড় ধরনের ধাক্কা খেতে পারে। শুধু অর্থনৈতিকভাবে নয়, এ নিষেধাজ্ঞা ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান, কূটনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ পরিবেশকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এখন দেখার বিষয়—ইসরায়েল এই বৈশ্বিক চাপ মোকাবিলায় কী ধরনের কৌশল গ্রহণ করে।

এই বিভাগের আরও খবর
সানা পুনর্দখলের লক্ষ্য, হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারি বাহিনীর পাল্টা অভিযান
ইয়েমেনে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে।…
গাজাবাসীকে সরানোর পরিকল্পনা নিয়ে ইসরায়েলি মন্ত্রীদের নতুন তৎপরতা, হামলায় বাড়ছে প্রাণহানি
ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার…
গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে গণহত্যার প্রমাণ নষ্টের চেষ্টা করছে ইসরায়েল: হামাস
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপকভাবে ধ্বংসস্তূপ অপসারণ ও গুঁড়িয়ে…
আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাত, জাকার্তার প্রধান বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ছাই ছড়িয়ে…
কাতারে হামলার কথা প্রকাশ্যে স্বীকার নেতানিয়াহুর, গাজায় কাতারি অর্থ নিয়েও দিলেন ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় গত বছর হামলা চালানোর কথা…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…

