স্টেডিয়াম চত্বর হবে বাণিজ্যমুক্ত, ২০২৬ থেকে মিরপুর স্টেডিয়ামের দোকানগুলোর চুক্তি নবায়ন নয়
- প্রান্তকাল ডেস্ক
- এপ্রিল ২৭, ২০২৫
বিশ্বের অধিকাংশ দেশেই স্টেডিয়ামের চারপাশে বাণিজ্যিক স্থাপনা থাকে না, কিন্তু বাংলাদেশে চিত্রটা ঠিক উল্টো। বিশেষ করে রাজধানীর পল্টনে অবস্থিত ঢাকা জাতীয় স্টেডিয়াম এবং মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের চারপাশ ঘিরে রয়েছে শয়ে শয়ে দোকান। এতে স্টেডিয়াম চত্বরে হাঁটারও উপায় থাকে না অনেক সময়।
তবে এবার এই চিত্র বদলাতে যাচ্ছে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামকে বাণিজ্যিক স্থাপনামুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, “২০২৬ সালের পর মিরপুর স্টেডিয়ামের কোনো দোকানের সঙ্গেই চুক্তি নবায়ন করা হবে না। ধাপে ধাপে দেশের সব স্টেডিয়াম চত্বর থেকে দোকান সরিয়ে নেওয়া হবে।”
জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, জাতীয় স্টেডিয়ামের প্রবেশপথ প্রশস্ত করতে ইতোমধ্যে দুটি দোকান সরিয়ে নিতে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। পণ্যসামগ্রী রাস্তায় রেখে চলাচলে বাধা সৃষ্টি ও স্টেডিয়ামের সৌন্দর্য নষ্ট হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে আরও দোকান সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের স্টেডিয়ামগুলোতে সাধারণ দর্শনার্থীদের যাতায়াত সহজ হবে এবং আন্তর্জাতিক মানের পরিবেশ বজায় রাখা যাবে বলে আশা করছে জাতীয় ক্রীড়া পরিষদ।
এই বিভাগের আরও খবর
আফ্রিকার নতুন ফুটবল পরাশক্তি মরক্কো: বিশ্বকাপ স্বপ্নের পেছনের গল্প
একসময় আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) গ্রুপ পর্ব…
চ্যাম্পিয়নস লিগ জয়ের উল্লাসে ফ্রান্সজুড়ে সহিংসতা, শতাধিক গ্রেপ্তার
প্রান্তকাল ডেস্ক ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা উয়েফা…
বিসিবির নির্বাচন কমিশন গঠন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের…
আইসিসি ও এসিসিতে পারস্পরিক সমর্থনে একমত বিসিবি-পিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
