বিএনপির নামে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে : রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে দল তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, “দলের ভেতর থেকে কেউ অপকর্মের সঙ্গে যুক্ত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে অনেককে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।” […]










