শনিবার, ২৭ জুন ২০২৬

“সরকার ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছে” — মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার কথিত ‘সংস্কার কর্মসূচির’ আড়ালে পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, “সরকার প্রতিমুহূর্তে সংস্কারের কথা বলছে। কিন্তু ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না। এ কথাগুলো সঠিক নয়। আমরা সর্বক্ষণ সহযোগিতা করছি, সবাইকে নিয়েই চলতে চাই।” সোমবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে […]

“হাসিনাকে কেন পুশইন করছেন না?” — ভারতের প্রতি প্রশ্ন রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের প্রতি কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, “শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেন পুশইন করছেন না?” তিনি বলেন, যারা দুর্বৃত্ত, যারা ভারতে পালিয়ে গেছে, তাদের তো ফিরিয়ে দিচ্ছেন না। তাহলে ধর্ম বা ভাষার কারণে নিরীহ বাঙালি মুসলমানদের কেন জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে? সোমবার দুপুরে নয়াপল্টনে […]

“সৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি, তবে নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না” — সালাহউদ্দীন আহমেদ

জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, দেশে যাতে আর কখনো স্বৈরশাসন বা ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সম্পূর্ণ সহযোগিতা করছে। তবে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য রক্ষায় নির্বাহী বিভাগের যথাযথ কর্তৃত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের ২০তম […]

দলীয় প্রতীক বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে, উপদেষ্টা পরিষদে সংশোধনী অনুমোদন

ঢাকা, ২৪ জুলাই ২০২৫: স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার বেলা পৌনে একটায় অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত চারটি আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে। সংশোধনী অনুযায়ী, সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা ‘স্বতন্ত্র’ পরিচয়ে অংশগ্রহণ করবেন — কোনো রাজনৈতিক দল মনোনীত প্রার্থী দিতে পারবে না। স্থানীয় সরকার, পল্লী […]

“এক ব্যক্তি তিন পদে থাকলে বিকল্প নেতৃত্ব গড়ে না”—জাতীয় নাগরিক পার্টির আদিব

একই ব্যক্তি যখন দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন, তখন রাজনৈতিক কাঠামোতে ভারসাম্য থাকে না এবং বিকল্প নেতৃত্ব গড়ে ওঠে না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপ শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিকল্প […]

“তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্ধারণে ভোট নয়, চাই সর্বসম্মত সিদ্ধান্ত”—জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ্ তাহের

তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচন প্রক্রিয়ায় ভোটাভুটি নয়, রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত সিদ্ধান্তকেই একমাত্র গ্রহণযোগ্য পথ হিসেবে চিহ্নিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের দ্বিতীয় ধাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। তাহের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনে ৫ বা […]

“হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই, বিচার হবেই”—মির্জা ফখরুল

ঢাকা | ২০ জুলাই ২০২৫ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। তিনি মানবজাতির কলঙ্ক, মায়েদের কলঙ্ক। তার বিচার একদিন হবেই।” রবিবার রাজধানীর শেরেবাংলানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার আয়োজিত একটি স্মরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও […]

এ মাসেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ

ঢাকা | ২০ জুলাই ২০২৫ জাতীয় ঐকমত্য গঠনে চলতি জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ চূড়ান্ত করতে চায় কমিশন—এমনটাই জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আপনারাও নিশ্চয় চান আমরা এগিয়ে যাই, আমরাও প্রস্তুত। অনেক বিষয়ে আমরা ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছেছি, কিছু বিষয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির প্রয়োজন রয়েছে।” রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান […]

মানবতাবিরোধী অপরাধ: সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের

ঢাকা | ২০ জুলাই ২০২৫ জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও গণহত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের সাতটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিপরিষদের ৮ সাবেক মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত তিন মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন […]

জামায়াতের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দু’দফায় অসুস্থ হয়ে পড়লেন আমির ডা. শফিকুর রহমান

১৯ জুলাই ২০২৫ রাজধানীতে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী বাংলাদেশের আজকের বিশাল সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দু’দফায় অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। প্রথমে বক্তব্য দেওয়ার একপর্যায়ে হঠাৎ তিনি মঞ্চে পড়ে যান। পরে উঠে দাঁড়িয়ে বক্তব্য চালিয়ে যেতে চাইলে পুনরায় মঞ্চেই পড়ে যান তিনি। তখন তাঁকে স্টেজেই […]