শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উত্তরায় বিআরটিএ দফতরে অভিযান: ৬ দালালকে কারাদণ্ড

ঢাকা | ২৭ মে ২০২৫ বিআরটিএর উত্তরা কার্যালয়ে দালালচক্রের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ৬ জন দালালকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গ্রাহকদের হয়রানি ও প্রতারণা ঠেকাতে এ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (২৭ মে) ঢাকার দিয়াবাড়িস্থ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুজ্জামান। অভিযানে […]

সীতাকুণ্ডে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে ১২টি গরু ও ট্রাক উদ্ধার, একজন গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি, ২৭ মে ২০২৫ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সংঘটিত ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ১২টি গরু ও ছিনতাইকৃত ট্রাক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে এক আসামিকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ২৪ মে ২০২৫ তারিখে নোয়াখালীর হাতিয়া বাজার থেকে গরু ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাহফুজ ১২টি গরু ক্রয় করে ট্রাকে করে হাটহাজারী থানার উদ্দেশে রওনা দেন। […]

চট্টগ্রামে জেলা গোয়েন্দা পুলিশের বড় সাফল্য: হারানো ৫১টি মোবাইল উদ্ধার, মালিকদের মাঝে হস্তান্তর

চট্টগ্রাম | ২৭ মে ২০২৫ জননিরাপত্তা নিশ্চিতে ও প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সম্প্রতি বিভিন্ন থানার সাধারণ ডায়েরির ভিত্তিতে ৫১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)–এর প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানটি জেলার ১৭টি […]

তিনটি অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট অভিযানে বেরিয়ে এলো অর্থপাচার, চিকিৎসা অব্যবস্থাপনা ও প্রকল্প দুর্নীতির প্রমাণ

ঢাকা, ২৬ মে ২০২৫ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আজ (২৬ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট দেশব্যাপী তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে উঠে এসেছে অর্থপাচার, চিকিৎসা সেবায় চরম অব্যবস্থাপনা এবং সড়ক নির্মাণে অনিয়মের চিত্র। অভিযান-১: অর্থপাচার ও ভুয়া মর্টগেজে ব্যাংক ঋণ কেলেঙ্কারি প্রথম অভিযানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দুদকের […]

কুষ্টিয়ায় দুদকের ১৭৮তম গণশুনানি অনুষ্ঠিত

দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা ও প্রতিরোধে কমিশনের সরব উদ্যোগ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি দমন কমিশনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ সোমবার (২৬ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত হয় দুদকের ১৭৮তম গণশুনানি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সম্মানিত কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার […]

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত

ব্যবসায়িক দ্বন্দ্ব নাকি রাজনৈতিক প্রতিহিংসা—তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা, ২৬ মে ২০২৫ রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে নুরজাহান মঞ্জিলের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সাধন স্থানীয় কয়েকজনের সঙ্গে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ […]

রংপুরে কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার মায়াবাজার বাঁধেরপাড় এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. আব্দুল হামিদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ মে) সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। হারাগাছ থানায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, ভিকটিম মোস্তায়না বেগম (১৪) তার […]

প্যাথলজি টেস্টে অনিয়ম, বীমা গ্রাহক হয়রানি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার—তিনটি অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আজ শনিবার (২৪ মে ২০২৫) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট দেশের তিনটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করেছে। রাজশাহীতে স্বাস্থ্যসেবায় অনিয়ম প্রথম অভিযানে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় হয়রানি ও নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর তিন সদস্যের একটি দল ছদ্মবেশে হাসপাতালে সরেজমিন পরিদর্শন করে। অভিযানে রোগীদের কাছ […]

বন্ধুর হাতে বন্ধু খুন, নরসিংদীতে তিন জন গ্রেফতার

নরসিংদী, ২৫ মে ২০২৫: নরসিংদীতে তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে এক তরুণ খুন হয়েছেন। নিহত তরুণের নাম শুভ মিয়া (২০)। এ ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলার একটি টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মো. হাবিবুর রহমান (২৪), মো. কবির হোসেন (২১) ও আহম্মাদ নাঈম (২৪)। পুলিশ জানায়, ৬ মে সন্ধ্যায় শুভ […]

‘সুপার ন্যাচারাল’ ক্ষমতার ফাঁদে প্রতারণা, মা ফাতেমা ও জ্বীনের বাদশার নামে কোটি টাকার চক্র ভাঙলো পিবিআই

‘সুপার ন্যাচারাল ক্ষমতা’ ও ‘জ্বীনের বাদশা’র নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)। ইউটিউব ও টেলিভিশনে মিথ্যা ও চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ‘মা ফাতেমা’র দরবার থেকে সব সমস্যার অলৌকিক সমাধানের প্রতিশ্রুতি দিয়ে এই চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। গত ১৮ মে […]