বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

দক্ষতা উন্নয়নে আনসার-ভিডিপির অন্তর্ভুক্তিমূলক অভিযাত্রা: রংপুরে মহাপরিচালকের পরিদর্শন

দিনাজপুর | ২৫ জুন ২০২৫ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আজ রংপুর রেঞ্জের অধীন দিনাজপুর, রংপুর ও নীলফামারী জেলা কার্যালয়সমূহ পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাহিনীর চলমান প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং সাঁওতাল নৃগোষ্ঠী ও যুব সমাজকে ক্ষমতায়নে বাহিনীর অন্তর্ভুক্তিমূলক কর্মকৌশলের ওপর গুরুত্বারোপ করেন। দিনাজপুরে অনুষ্ঠিত “ভিডিপি […]

তিনটি অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালাল দুদক

২৫ জুন ২০২৫ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে রাজধানী ঢাকাসহ রাজশাহী ও রংপুরে অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুর্নীতি, অব্যবস্থাপনা ও অনিয়মের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে বলে কমিশন সূত্র জানিয়েছে। রাজশাহী মেডিকেলে অনিয়ম তদন্তে ছদ্মবেশে অভিযান রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহে অনিয়ম এবং […]

চাঁদপুরের শাহরাস্তিতে চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলার আসামি গ্রেফতার

চাঁদপুর | ২৫ জুন ২০২৫ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আলোচিত আলমগীর হোসেন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ তাজুল ইসলাম তপন (৪৩)-কে রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ অলি উল্লাহ […]

চাঁদপুরের কচুয়ায় ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর | ২৫ জুন ২০২৫ চাঁদপুর জেলার কচুয়া থানায় বিশেষ অভিযানে ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কচুয়া উপজেলার সাতবাড়ীয়া এলাকায় এ অভিযান চালানো হয়। চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই […]

মুন্সীগঞ্জে পরিত্যক্ত রান্নাঘর থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

মুন্সীগঞ্জ | ২৫ জুন ২০২৫ মুন্সীগঞ্জ জেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী এলাকায় একটি পরিত্যক্ত রান্নাঘরের পেছন থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও দুটি লিডবল কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টা ৫ মিনিটের দিকে এসআই (নিরস্ত্র) খালেদুজ্জামান একটি বিশেষ ডিউটির […]

সিলেটে বিজিবি-সেনাবাহিনীর যৌথ অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

সিলেট | ২৪ জুন ২০২৫ সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি কসমেটিকস সামগ্রী জব্দ করেছে। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের হরিপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এই যৌথ অভিযান পরিচালনা […]

মৌলভীবাজারে ৩৬ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, কাভার্ড ভ্যানসহ আটক ৩

মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে কাভার্ড ভ্যানে থাকা তিনজন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ১) মোঃ ইয়াকুব মিয়া (২০), পীরগঞ্জ, রংপুর; ২) মোঃ জাহাঙ্গীর আলম (২১), হেমু হাউতপাড়া, জৈন্তাপুর, সিলেট; ৩) মোঃ সালেহ আহমদ (২৩), হেমু ভেনপাড়া, জৈন্তাপুর, সিলেট। […]

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ৩ ডাকাত গ্রেফতার

গত ২২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীতাকুন্ড মডেল থানাধীন সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বন্দর টু বায়েজিদগামী লিংক রোডে অবস্থিত মেসার্স বেঙ্গল ব্রিকস ইন্ডাস্ট্রি সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো: ১) নুর মোহাম্মদ […]

যশোরে বাবাকে কুপিয়ে হত্যা, পলাতক ছেলে রমিম গ্রেফতার

যশোর, ২১ জুন ২০২৫: যশোরের চৌগাছায় পিতাকে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি মো. রমিম ইসলাম (২৩)–কে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর জেলা। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়েছে। মামলার তথ্য অনুযায়ী, গত ৭ মার্চ ভোররাতে নেশার টাকার জন্য বিরোধের জেরে রমিম তার পিতা শরিফুল ইসলাম (৪১)-কে ঘুমন্ত […]

নোয়াখালীর সোনাইমুড়ীতে চোরকে চিনে ফেলায় নৃশংসভাবে নারীকে হত্যা; ঘটনার ২০ ঘন্টার মধ্যে ক্লু-লেস এই ঘটনার রহস্য উদঘাটন

মাননীয় পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সোনাইমুড়ী থানার মামলা নং- ১৮, তারিখ- ২১-০৬-২০২৫খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০/৩০২/৩৪ পেনাল কোড সংক্রান্তে জনাব আ ন ম ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল সাহেবের তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ মোরশেদ আলম, অফিসার ইনচার্জ, সোনাইমুড়ী থানা, নোয়াখালী এর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মনির হোসেন […]