শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নতুন নোটে থাকছে ধর্মীয় সহাবস্থান, ঐতিহ্য ও প্রকৃতির ছাপ

ঢাকা, ২১ মে ২০২৫ ঈদুল আজহার আগে ও পরে বাজারে আসছে নতুন ডিজাইনের একাধিক কাগুজে নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এবারের নোটগুলোর নকশায় থাকছে ধর্মীয় বৈচিত্র্য, জাতীয় ঐতিহ্য, সাংস্কৃতিক মূল্যবোধ ও প্রাকৃতিক সম্পদের প্রতিফলন। তবে ব্যতিক্রম হিসেবে কোনো নোটেই থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা মানুষের পূর্ণাঙ্গ প্রতিকৃতি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম দফায় […]

ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত-বাংলাদেশের বাণিজ্য চলমান থাকবে: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ভারতের সাম্প্রতিক স্থলবন্দর নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়ার কথা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য চলমান থাকবে। শনিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখনো ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু পাইনি। তবে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি যে কিছু […]

ডিএসইর পরিস্থিতি পর্যালোচনায় রোববার যাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

দেশের শেয়ারবাজারের চলমান অস্থিরতা এবং বাজার স্থিতিশীল করতে করণীয় বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী রবিবার (১৮ মে) সরেজমিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে যাবেন। ডিএসই সূত্রে জানা গেছে, ড. আনিসুজ্জামান রোববার ডিএসইর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং পরবর্তী পর্যায়ে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গেও মতবিনিময় করবেন। […]

চা শ্রমিকদের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণা

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং শিল্পের টেকসই অগ্রগতির লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের সমন্বিত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিশিরা ভ্যালি ক্লাবে জেলার বিভিন্ন চা বাগানের কর্তৃপক্ষ, সিইও ও ব্যবস্থাপকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চা শ্রমিকদের দাবি-দাওয়া […]

মিনিকেট চালসহ কিছু পণ্যে স্বস্তির হাওয়া, স্থিতিশীল বাজারে কিছু পণ্যে দাম কমেছে

রাজধানীর খুচরা বাজারে মিনিকেট চালের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। মাসখানেক আগেও যেসব চাল কেজিতে ৮৮ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছিল, এখন তা বিক্রি হচ্ছে ৭৫–৭৬ টাকায়। তবে বাজারে এখনও বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ভোক্তাদের ভোগান্তি বাড়িয়ে তুলেছে। বিশেষ করে রসুন, মশুর ডাল ও ভোজ্যতেলের দামে কোনো উল্লেখযোগ্য হ্রাস দেখা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর […]

বাজারভিত্তিক ডলার বিনিময় হারের প্রথম দিনে স্থিরতা, খোলাবাজারে সামান্য ঊর্ধ্বগতি

বাজারভিত্তিক ডলার বিনিময় হারের প্রথম দিন বৃহস্পতিবার ব্যাংকিং খাতে ডলারের দরে বড় কোনো পরিবর্তন হয়নি। আমদানি-রপ্তানি এবং রেমিট্যান্স লেনদেনে ডলারের দর আগের দিনের মতোই ছিল। তবে খোলাবাজারে বা মানিচেঞ্জারদের দরে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৃহস্পতিবার ব্যাংকগুলোর মধ্যে একে অপরের কাছ থেকে ডলার কেনাবেচা হয়েছে ১২২ টাকা […]

বাংলাদেশের অর্থনীতিতে গঠনমূলক পরিবর্তনের সূচনা: রিজার্ভ বাড়ছে, রাজস্ব কাঠামোতে বড় সংস্কার

বাংলাদেশের অর্থনীতিতে ২০২৫ সালে এসে দেখা দিয়েছে এক নতুন বাস্তবতা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার, কাঠামোগত রাজস্ব সংস্কার, এবং আন্তর্জাতিক অর্থ সংস্থার সহায়তায় একটি স্থিতিশীল ও টেকসই অর্থনীতির ভিত্তি তৈরির লক্ষ্যে এগোচ্ছে দেশটি। বিশ্বব্যাংক, আইএমএফ এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে একাধিক আর্থিক ও নীতিগত চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ রূপান্তরপর্ব অতিক্রম করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, […]

এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবি, ৩ দিনের কলম বিরতির ঘোষণা

ঢাকা, ১৩ মে ২০২৫জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে “রাজস্ব নীতি” ও “রাজস্ব ব্যবস্থাপনা” নামে দুটি পৃথক বিভাগ গঠনের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তিন দিনের কলম বিরতির ঘোষণা দিয়েছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে “এনবিআর সংস্কার ঐক্য পরিষদ”-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, “মতামত উপেক্ষা করে রাতের আঁধারে গোপনে এই অধ্যাদেশ জারি […]

বিদ্যুৎ খাতে দুর্নীতির অনুসন্ধানে ১৫৬ বিদ্যুৎ কেন্দ্রের নথি তলব করল দুদক

বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে ১৫৬টি বিদ্যুৎ কেন্দ্রের নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীনের স্বাক্ষরে এই সংক্রান্ত একটি চিঠি পিডিবি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়। জানা গেছে, চিঠিতে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে চালু হওয়া ২৩,৫৮৪ […]

টাকা ছাপিয়ে বাজেট নয়, বাস্তবভিত্তিক বাস্তবায়ন হবে—অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

ঢাকা, ১৩ মে ২০২৫:অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাজেট বাস্তবায়নে সরকার ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেবে না কিংবা টাকা ছাপিয়ে ঘাটতি পূরণের পথে যাবে না। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “মোটামুটি বাজেটটা আমরা বাস্তবায়ন করব। বিরাট একটা গ্যাপ নিয়ে করব না। এডিপি বাস্তবায়ন হবে অত্যন্ত বাস্তবভিত্তিকভাবে।” তিনি বলেন, […]