শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো

১২ বছর পর প্রবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে রিহ্যাবের বড় আয়োজন ঢাকা, ৩১ মে ২০২৫ বাংলাদেশের রিয়েল এস্টেট খাতকে প্রবাসীদের মাঝে আরও দৃশ্যমান ও বিনিয়োগবান্ধব করে তুলতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো।আগামী ৭ থেকে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত নিউইয়র্কের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই এক্সপোর আয়োজন করবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এই মেলার […]

ইসলামিক ব্যাংকিং বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সেমিনার অনুষ্ঠিত

গবেষণা, আইন প্রণয়ন ও দক্ষ জনবল গঠনে জোর তাগিদ বিশেষজ্ঞদের ঢাকা, ২৬ মে ২০২৫ বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উদ্যোগে আজ সোমবার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ব্যাংকিং বিষয়ক দুইটি সেমিনার। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারদ্বয়ের শিরোনাম ছিল—‘বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের উপর শাসন কাঠামো’ এবং ‘বাংলাদেশে ইসলামী ব্যাংকিং আর্থিক […]

বাংলাদেশে এভিয়েশন শিল্পে জিএসএদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘এয়ারলাইন্স জিএসএ ফোরাম’ আত্মপ্রকাশ করেছে

ঢাকা, ২৬ মে ২০২৫ বাংলাদেশে কার্যরত বিদেশি এয়ারলাইন্সগুলোর স্থানীয় বিক্রয় প্রতিনিধিদের (জেনারেল সেলস এজেন্ট – জিএসএ) নিয়ে গঠিত সংগঠন এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। রোববার রাতে রাজধানীর শেরাটন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের আত্মপ্রকাশ এবং লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের […]

কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সংরক্ষণে সহায়তার ঘোষণা: বাণিজ্য উপদেষ্টা

চামড়া পচে যাওয়া রোধে ৩০ হাজার টন লবণ দেবে সরকার, সরাসরি রপ্তানির ইঙ্গিত ঢাকা | ২১ মে ২০২৫ আসন্ন ঈদ-উল-আযহায় কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে মাদ্রাসা ও এতিমখানায় চামড়া সংরক্ষণের জন্য ৩০ হাজার টন লবণ সরবরাহ করবে সরকার—এমন ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ও কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির আহ্বায়ক শেখ বশিরউদ্দীন। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে […]

চা রপ্তানি বাড়াতে অভ্যন্তরীণ চাহিদা পূরণের ওপর জোর: বাণিজ্য উপদেষ্টা

জাতীয় সম্পদ হিসেবে চা শিল্পকে ঢেলে সাজাতে সমন্বিত পদক্ষেপের আহ্বান ঢাকা | ২১ মে ২০২৫ দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে চা রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার—এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, চা শুধু দেশের সম্পদ নয়, এটি আন্তর্জাতিকভাবে তুলে ধরার মতো সম্ভাবনাময় শিল্প। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘পঞ্চম […]

বাংলাদেশের জাহাজ শিল্পে বিনিয়োগে আগ্রহী আলজেরিয়া, এমওইউ স্বাক্ষরের প্রস্তাব

১৯ মে ২০২৫ | ঢাকা বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে পারস্পরিক সহযোগিতা এবং বিনিয়োগ প্রসারের লক্ষ্যে আলজেরিয়া সরকারের পক্ষ থেকে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সকালে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাব দেন। […]

পোশাক শিল্পে ট্রেসেবিলিটি ও সাসটেইনেবিলিটির জন্য পাইলট প্রকল্প: বিজিএমইএ’র নেতৃত্বে ‘ডিপিপি’ বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের পোশাক শিল্পে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (DPP) ব্যবস্থা বাস্তবায়নে একটি যুগান্তকারী পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ডিজিপ্রড পাস লিমিটেড এবং ডিজিটাল আর্কিটেক্ট অ্যান্ড টেকনোভেটিভ সলিউশনস লিমিটেড-এর মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। চুক্তিতে বিজিএমইএ’র পক্ষে প্রশাসক আনোয়ার হোসেন, ডিজিপ্রড পাস […]

মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলা কামরুল ইসলাম

মালে, মে ১৮, ২০২৫: মালদ্বীপের রাজধানী মালেতে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত অনাড়ম্বর এক অনুষ্ঠানে ‘ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স এ্যাওয়ার্ডস-২০২৫’ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক- জনসংযোগ মোঃ কামরুল ইসলাম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হারিস মোহামেদ মাননীয় মন্ত্রী, অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রানালয়, রিপাবলিক অব মালদ্বীপ এর নিকট […]

ভারতের স্থলবন্দরে বাংলাদেশি পোশাকসহ একাধিক পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা, ব্যয় বাড়বে রপ্তানিতে

ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (DGFT) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে বাংলাদেশি তৈরি পোশাক ও নির্দিষ্ট কয়েকটি পণ্য শুধুমাত্র ভারতের নাভা শেভা এবং কলকাতা সমুদ্র বন্দরের মাধ্যমে প্রবেশ করতে পারবে। […]

ডিএসইর পরিস্থিতি পর্যালোচনায় রোববার যাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

দেশের শেয়ারবাজারের চলমান অস্থিরতা এবং বাজার স্থিতিশীল করতে করণীয় বিষয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী রবিবার (১৮ মে) সরেজমিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে যাবেন। ডিএসই সূত্রে জানা গেছে, ড. আনিসুজ্জামান রোববার ডিএসইর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন এবং পরবর্তী পর্যায়ে বাজার সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গেও মতবিনিময় করবেন। […]