বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মিরপুরে বাসে আগুন দিতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু, গ্রেফতার ১

রাজধানীর মিরপুরে পার্টির ভিডিও বানানোর উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করতে গিয়ে সাইয়াফ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনার সময় স্থানীয় জনতার ধাওয়ায় পানিতে লাফ দিলে সাঁতার না জানায় সে ডুবে যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) নামে আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে […]

বাংলাদেশের বাজারে কোরিয়ান খাবারের চাহিদা বাড়াতে আগ্রহী সিউল

বাংলাদেশের বাজারে কোরিয়ান পণ্যের উপস্থিতি ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সিউল। বিশেষ করে বাংলাদেশে দ্রুত বাড়তে থাকা কোরিয়ান খাবারের (কে-ফুড) চাহিদাকে সামনে রেখে হালাল সার্টিফায়েড কোরিয়ান খাদ্যপণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে চায় দেশটি। বুধবার সন্ধ্যায় ঢাকার গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে কোরিয়ান দূতাবাস আয়োজিত “কে-ফুড এক্সপোর্ট সেমিনার”–এ অংশ নিয়ে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত […]

আ. লীগের নাশকতা ঠেকাতে সায়েন্সল্যাবে ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানী ঢাকায় নাশকতা পরিস্থিতি বিবেচনায় সায়েন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। অগ্নিসংযোগ–বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ, মাঠে ছাত্রশিবির সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ […]

আন্ডারওয়ার্ল্ড দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী মামুন খুন: দুই লাখ টাকার চুক্তিতে হত্যায় অংশ শুটাররা, ডিবির হাতে গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন (৫৫) হত্যা মামলায় জড়িত দুই পেশাদার শুটারসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডটি আন্ডারওয়ার্ল্ডের দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ডিবি। দুই শুটারসহ গ্রেপ্তার পাঁচ গ্রেপ্তার শুটাররা হলেন— ফারুক ওরফে কুত্তা ফারুক এবং রবিন। এ ছাড়া সহযোগী হিসেবে ধরা পড়েছেন— […]

১৩ নভেম্বরের রায়কে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা—ঢাকাজুড়ে কঠোর নিরাপত্তা, নাশকতা ঠেকাতে মাঠে র‍্যাব–পুলিশ–বিজিবি

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এই রায়কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ। গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও রাতের অন্ধকারে সহিংস তৎপরতায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ। ঘটনাগুলোর একটির আগুনে পুড়ে মারা গেছেন এক […]

তরুণদের ১৯.৬% বিএনপি, ১৬.৯% জামায়াত ও ৩.৬% এনসিপিকে ভোট দিতে আগ্রহী: বিওয়াইএলসি জরিপ

আগামী জাতীয় নির্বাচনে দেশের তরুণ ভোটারদের বড় একটি অংশ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতি ঝুঁকছেন বলে জানিয়েছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) নতুন জরিপ ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে ২০২৫’। বুধবার রাজধানীর মহাখালীতে বিওয়াইএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করা হয়। জরিপ অনুযায়ী, ১৯.৬ শতাংশ তরুণ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান। জামায়াতে […]

বৃহস্পতিবার খোলা থাকবে সব দোকান-বাণিজ্য বিতান ও শপিংমল

রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন কোনো ধরনের শঙ্কা ছাড়াই ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক থাকবে। বুধবার (১২ নভেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির […]

ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনের বিশৃঙ্খল পরিসমাপ্তির ঘটনায় সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এই ক্ষমা প্রার্থনা জানান। গত রোববার ও সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স, যেখানে দেশের ৬৪ জেলা ও ৮ বিভাগের ক্রিকেট […]

শেখ হাসিনার বিচারের রায় ঘিরে শঙ্কা নেই, সন্ত্রাসীদের ছাড় দেবে না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে, ১৩ নভেম্বর কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে […]

বাড্ডায় গুলি করে যুবক হত্যা

রাজধানীর মধ্য বাড্ডায় গুলি করে মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে কমিশনার গলির খ-১৯৮ নম্বর একটি টিনশেড বাড়ির নিচতলা থেকে মামুনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল […]