শনিবার, ২৮ মার্চ ২০২৬

ছাত্রদল সভাপতির ‘মিথ্যা’ বক্তব্যের প্রতিবাদে ছাত্রশিবিরের তীব্র প্রতিক্রিয়া

৯ জুন ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির বক্তব্যকে ‘মিথ্যা ও ধৃষ্টতাপূর্ণ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি অভিযোগ করেছে, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ছাত্রশিবির সম্পর্কে ভিত্তিহীন মন্তব্য করেছেন। সোমবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল […]

ধর্ম ও শহীদদের টেনে সরকারের ওপর প্রভাব বিস্তার করছে দুটি রাজনৈতিক দল: রিজভী

ঢাকা, ৯ জুন ২০২৫ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে দেশের কিছু রাজনৈতিক দল ধর্ম ও শহীদদের রক্তের স্মৃতিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, এই অন্তর্বর্তী সরকারের মধ্যে বহু উপদেষ্টা রয়েছেন […]

ডিএমপির যাত্রাবাড়ী থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ

ঢাকা, ৯ জুন ২০২৫ (সোমবার) ঈদুল আজহা পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন থানায় সরেজমিনে পরিদর্শন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পরিদর্শন করেন। থানায় পৌঁছেই উপদেষ্টা থানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তিনি ডিউটি […]

লন্ডনে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল: প্রবাসী বাংলাদেশিদের হতাশা, রাজনীতির ছায়া খুঁজছে বিশ্লেষকরা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে একটি ‘মতবিনিময় ও নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন পূর্বনির্ধারিত থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। আয়োজকরা ‘নিরাপত্তাজনিত কারণ’ দেখালেও প্রবাসী মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক চাপ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের ছায়া। ড. ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় […]

অন্টারিওর হ্রদে ক্যানো উল্টে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন গুড্ডু ও শিল্পপতি রাকিবের মৃত্যু

কানাডার অন্টারিও প্রদেশে একটি হ্রদে ক্যানো ডুবে বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় রবিবার (৮ জুন) দুপুরে অন্টারিওর লিনজি শহরের কাওয়ার্থা লেক এলাকায় একটি কটেজের পাশের হ্রদে ক্যানোয়িং করতে গিয়ে এই দুর্ঘটনা […]

নীলফামারীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকদ্রব্য উদ্ধার

নীলফামারী জেলা সদরের চৌরঙ্গী মোড়ে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকদ্রব্য। শনিবার (৮ জুন ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি গাড়ি থামানোর সংকেত দিলে চালক সেটি চালু অবস্থায় রেখেই পালিয়ে যায়। পরে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি […]

চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ, বৈঠকে থাকছে অর্থনীতি-বিনিয়োগ ও পাচার রোধ ইস্যু। চারদিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার (৯ জুন) যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। সফরকালে যুক্তরাজ্যের […]

থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ফ্লাইট থেকে হুইলচেয়ারে নামানো হয়, প্রটোকল নেননি। থাইল্যান্ডে দীর্ঘ এক মাসের চিকিৎসা শেষে রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। থাই এয়ারওয়েজের ফ্লাইট নম্বর TG339-এ তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ জানান, সাবেক রাষ্ট্রপতি সাধারণ যাত্রীর মতোই দেশে ফেরেন এবং কোনো […]

সম্পাদকীয় – মণিপুরে জাতিগত সংঘাত কি ভারতের সংহতির ভিত নাড়িয়ে দিচ্ছে?

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ছোট রাজ্য মণিপুর। ভৌগোলিকভাবে সীমান্তবর্তী এবং জাতিগতভাবে বহুস্তরবিশিষ্ট। অথচ এই ছোট্ট রাজ্যটিই বর্তমানে ভারতীয় রাষ্ট্রব্যবস্থার সবচেয়ে গভীর সংকটের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। জাতিগত সংঘাত, প্রশাসনিক ব্যর্থতা, রাজনৈতিক উদাসীনতা এবং ভৌগোলিক বিচ্ছিন্নতাবোধ একত্রিত হয়ে আজ মণিপুরকে এক বিস্ফোরক অবস্থায় নিয়ে গেছে। প্রশ্ন উঠেছে—এই উত্তেজনাই কি ভারতের বহুলগর্বিত অখণ্ডতা এবং জাতিসত্তার ঐক্যকে হুমকির মুখে ফেলবে? গত […]

ভারতের মণিপুর রাজ্যে উত্তেজনা আবারও চরমে, পাঁচ জেলায় ইন্টারনেট বন্ধ, সহিংসতায় নতুন উদ্বেগ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও অস্থিরতা চরমে উঠেছে। সম্প্রতি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘অরম্বাই তেংগল’-এর এক সদস্যকে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (CBI) গ্রেফতার করলে রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে সহিংসতা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত পাঁচ জেলায় মোবাইল ইন্টারনেট এবং ডাটা পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে রাজ্য সরকার। CBI-এর অভিযানে ‘অরম্বাই তেংগল’ সংগঠনের এক সদস্যকে সহিংসতার […]