আধুনিক নিরাপদ খাদ্য ব্যবস্থা গড়তে প্রয়োজন দক্ষ মানবসম্পদ: খাদ্য উপদেষ্টা
খাদ্য উপদেষ্টা মো. আলী ইমাম মজুমদার বলেছেন, “আধুনিক নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলার জন্য দক্ষ মানবসম্পদ অপরিহার্য। পাশাপাশি প্রয়োজন মানসম্মত খাদ্য পরীক্ষাগার।” তিনি জানান, জাপান সরকার ও জাইকার সহায়তায় ঢাকায় একটি আধুনিক ফুড সেফটি ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত “Modern Food Safety System in […]










