শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিতে হাইকোর্টের রুল

৪ আগস্ট ২০২৫ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না থাকায় কেন তাদের সেই সুযোগ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও উপবৃত্তি বিভাগের পরিচালককে এই রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি […]

৫ আগস্ট নিয়ে আতঙ্ক নয়, সরকার সতর্ক অবস্থানে রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

৪ আগস্ট ২০২৫ ৫ আগস্টকে কেন্দ্র করে দেশে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, “সরকার সবসময়ই সতর্ক অবস্থানে রয়েছে এবং মহান আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সব অনুষ্ঠান ও কর্মসূচি সম্পন্ন হবে।” আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে […]

সেনবাগে চার ছিনতাইকারী গ্রেফতার: জনতার হাতে ধরা পড়ে গণপিটুনি

৪ আগস্ট ২০২৫ নোয়াখালী জেলার সেনবাগে যাত্রীবেশে ছিনতাই করতে গিয়ে চার সদস্যের সংঘবদ্ধ চক্র গণপিটুনির শিকার হয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল (৩ আগস্ট) দুপুরে সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী মহাসড়কে মেসার্স আলাউদ্দিন ফিলিং স্টেশনের সামনে। পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইকারীরা একটি সিএনজি অটোরিকশাযোগে যাত্রী সেজে ভিকটিম বকুল নাহার (প্রঃ মনোয়ারা বেগম) নামে […]

হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় ব্যবহৃত দুইটি ট্রাক ও তালা কাটার বড় কাটারসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া ও কুষ্টিয়া জেলায় পৃথক অভিযানে এই তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ। ঘটনার সূত্রপাত ১৮ জুন ২০২৫ তারিখে দায়ের করা হাজীগঞ্জ থানার মামলা নং-১৪, ধারা ৩৯৫/৩৯৭ […]

রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেফতার ৫

ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে সহিংসতা, পুলিশের ওপরও হামলা ৩০ জুলাই ২০২৫ রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, অজ্ঞাতনামা ১,০০০ থেকে ১,২০০ জনের একটি সংঘবদ্ধ দল রবিবার (২৮ জুলাই) বিকেলে আলদাদপুর […]

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে ৩ জন এখনও আশঙ্কাজনক: একজন লাইফ সাপোর্টে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে এখনও তিনজন আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজন লাইফ সাপোর্টে রয়েছেন বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। সোমবার (২৮ জুলাই) বেলা ৩টার দিকে ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমানে হাসপাতালে ৩৩ জন […]

ডিবি যশোরের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটককৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা। রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে যশোর কোতয়ালী থানাধীন খোলাডাঙ্গা এলাকার গাজীর বাজার থেকে মোঃ মিঠু (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। মিঠু বেনাপোল পোর্ট থানার পুটখালী পূর্বপাড়ার নজরুল ইসলামের […]

বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে গিয়ে অসুস্থ এই বামধারার রাজনীতিবিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপি মহাসচিব। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান। হাসপাতালে অবস্থানকালে মির্জা ফখরুল বদরুদ্দীন উমরের শয্যার […]

“সরকার ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছে” — মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার কথিত ‘সংস্কার কর্মসূচির’ আড়ালে পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি বলেন, “সরকার প্রতিমুহূর্তে সংস্কারের কথা বলছে। কিন্তু ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না। এ কথাগুলো সঠিক নয়। আমরা সর্বক্ষণ সহযোগিতা করছি, সবাইকে নিয়েই চলতে চাই।” সোমবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে […]

“হাসিনাকে কেন পুশইন করছেন না?” — ভারতের প্রতি প্রশ্ন রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের প্রতি কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, “শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেন পুশইন করছেন না?” তিনি বলেন, যারা দুর্বৃত্ত, যারা ভারতে পালিয়ে গেছে, তাদের তো ফিরিয়ে দিচ্ছেন না। তাহলে ধর্ম বা ভাষার কারণে নিরীহ বাঙালি মুসলমানদের কেন জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে? সোমবার দুপুরে নয়াপল্টনে […]